পরিবারের সাথে প্রেমিকের পরিচয় করিয়ে বিপাকে দিতিপ্রিয়া, পাত্তাই পাচ্ছেন না মায়ের কাছে, কী জানালেন পর্দার রানিমা?

বসন্তে রঙের উৎসবে নিজের প্রেমের কথা জাহির করেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ছোট পর্দার রানী রাসমণি ধারাবাহিকের রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায় দোলের উৎসবে একটা ছবি পোস্ট করেছেন। দোলের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় একজনের সাথে আদুরে ছবি ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়া। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি।

সেই ছবিতে দেখা গিয়েছিল সদ্য আবির খেলে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দুজনে। পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন প্রেমে। তাদের এই অপলক দৃষ্টির ছবি ধরা পড়েছে দিতিপ্রিয়ার ইনস্টাগ্রামে। রঙের উৎসবে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে প্রেমিকের নাম পরিচয় গোপন রেখেছিলেন। সাক্ষাৎকারে বলেছিলেন বাকিটা ক্রমশ প্রকাশ্য। ‌তবে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) প্রেমিক যে সিনে দুনিয়ার লোক নয় তা তিনি জানিয়ে দিয়েছিলেন।‌

গত রবিবার দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মা এক ছবি পোস্ট করেন। ছবির ছেলেটি তার হবু জামাই। তবে সেখানেও ছেলেটির মুখ দেখা যাচ্ছে না। দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মা পোষ্টের ক্যাপশনে লেখেন ‘আমার আদরের রিভুবাবু’। মাতৃস্নেহে হবু জামাইকে আগলে রয়েছেন তিনি। সেই ছবিতে দেখা গেছে, লাল পাড় সাদা শাড়ি পরনে দিতিপ্রিয়ার মা‌। কপালে আবিরের তিলক। হবু শাশুড়ির কাঁধে মুখ গুঁজে রয়েছেন রিভু।

এবার পরিবারের সকলের সাথে প্রেমিকের আলাপ করানোটাই কাল হয়ে দাঁড়ালো দিতিপ্রিয়ার জীবনে। প্রেমিকের আলাপের পর থেকেই নাকি পাত্তা পাচ্ছেন না বাড়ির আদরের মেয়ে। বাড়ির মেয়ের থেকে এখন বেশি আদরের হয়ে উঠেছে হবু জামাই। তার প্রমাণ নেটনাগরিক দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মায়ের প্রোফাইলে পেয়েছে। সেই ছবির কমেন্টে দুর্নিবারের স্ত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, ‘এরকমই হয় বুঝলি তো ব্যাপারটা। এরপর দেখবি তোকে আর পাত্তাও দেবে না বাড়িতে। অভিজ্ঞতা থেকে বলছি।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা। আয় খুকু আয়-তে প্রসেনজিৎ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। সেই সূত্রেই বন্ধুত্ব হয়েছে দুজনের। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বন্ধুকে সচেতন করেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার কমেন্টের উত্তরে দিতিপ্রিয়া (Ditipriya Roy) লেখেন, ‘এখনই মোটামুটি আর দিচ্ছে না পাত্তা। ভাগ্যিস ও এখানে থাকে না। নয় মাসে ছয় মাসে আসে।’

বিয়ের কথায় দিতিপ্রিয়া (Ditipriya Roy) জানিয়েছেন, “আমরা দু’জনেই বিয়ের জন্যে এখনও খুব ছোট। আমাদের প্রজন্মের অনেকেই বিয়ে নামক এই ইনস্টিটিউশনটায় বিশ্বাস করে না। তবে হ্যাঁ, আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী। এখনও অনেক দেরি আছে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা দুজনেই নিজেদের কেরিয়ারে ফোকাস করছি।”

RELATED Articles