‘কে বলেছে জিৎদা মাটির মানুষ’, ‘বুমেরাং’ ছবিতে অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক দেবের বান্ধবী রুক্মিনী

Rukmini Maitra: অভিনেতা জিৎ (Jeet) তাকে এখন সেভাবে ছবি করতে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই অন্য ধারার ছবি নিয়ে আসেন তিনি। আসছে বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি বুমেরাং।‌ বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে এর আগে সায়েন্স ফিকশন নিয়ে কোন ছবি সেরম ভাবে হয়নি। জিতের প্রযোজনায় তৈরি হচ্ছে বুমেরাং ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ (Jeet)রুক্মিনী মৈত্রকে (Rukmini Maitra)। এটি যে শুধুমাত্র সায়েন্স ফিকশন ছবি তা নয়, এই ছবিতে কমেডির অংশও রয়েছে। এই ছবিতে প্রথমবার একসাথে কাজ করতে দেখা যাবে জিৎ (Jeet) রুক্মিনীকে (Rukmini Maitra) । এর আগে জিতের প্রযোজনা সংস্থার হাত ধরে সুইজারল্যান্ড ছবিতে আবিরের সঙ্গে রুক্মিনীকে (Rukmini Maitra) কাজ করতে দেখা গেছিল। তবে স্ক্রিনে জিতের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। এই প্রথমবার জুটি বেধেছেন তারা। ‌ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বুমেরাং ছবি ট্রেলার।

রুক্মিনীর (Rukmini Mitra) বেশিরভাগ ছবি দেবের সঙ্গে। এই প্রথমবার অভিনেতা জিৎ (Jeet)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রুক্মিনী (Rukmini Maitra)। জিতের (Jeet) সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন এ প্রসঙ্গে এবার কথা বললেন অভিনেত্রী। ট্রেলার লঞ্চের দিনই জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন অভিনেত্রী। ‌ নাকি জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মোটেই ভালো না, এমন কী ব্যবহার করেছেন জিৎ?

রুক্মিনী (Rukmini Mitra) বলেন, “যদি জিজ্ঞেস করে থাকো যে জিতের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কী? আমি বলব একদম ভাল না। আর কে বলেছে জিৎদা মাটির মানুষ? জিৎদার মাটিতে পা পড়ছে না। জিৎদা তো সমানে উড়ছে! এমনি এমনি না, বলছে আমি সুপারবাইকে উড়ব। তাহলে তাঁর মাটিতে পা কোথায়? এসব তাঁকে দিয়েই সম্ভব। জিৎদা ছাড়া এগুলো সম্ভব না।”

দেবের সঙ্গে ভালো সম্পর্ক অভিনেত্রীর (Rukmini Mitra)। দেবের সাথে বন্ধুত্ব পাশাপাশি রেখে অভিনেত্রী জিতের (Jeet) সঙ্গে বন্ধুত্বের পরিচয় দিলেন এবার মিডিয়ার সামনে। রুক্মিনী (Rukmini Maitra) বলেন, “আমার জীবনে জিৎ মদনানি (Jeet) একজন খুব ভাল বন্ধু, আর সারাজীবন আমার এটা স্মরণ থাকবে। আপনাদের সুপারস্টার কী করে জানেন? বলে, আগে গল্প হোক তারপর শট দেব।”

উল্লেখ্য, একরে রোবটের গল্প নিয়ে বুমেরাং ছবি। এই সিনেমায় থাকবে সুপার বাইকের কথা। এই ছবিতে দ্বৈত্য চরিত্রে অভিনয় করছেন রুক্মিনী। রুক্মিনীকে (Rukmini Mitra) দেখা যাবে জিতের স্ত্রীয়ের চরিত্রে মানুষ হিসেবে।‌ অপরটি রোবটের চরিত্রে। ‌এই দুই চরিত্রের নাম সিনেমাতে নিশা ও ইশা। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ (Jeet) রুক্মিনীকে (Rukmini Maitra)। তাছাড়াও এই ছবিতে দেখা যাবে, সৌরভ দাস, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়‌ ছাড়াও অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীদের। ‌আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। ‌ জানা গিয়েছে এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সৌভিক কুন্ডু।

আরও অন্যান্য খবর