প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) নিজেই ইন্ডাস্ট্রি। তিন দশক ধরে বাংলার ছবিতে অভিনয় করে আসছেন তিনি। তার অভিনয় জীবন নিয়ে বহু চর্চা টলিউডে। তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। একবার নয় দুবার ভেঙেছে বিয়ে। সে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো অনেক কথাই শোনা গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর প্রথম প্রেম ছিলেন দেবশ্রী রায়। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ছোটবেলার বন্ধুত্ব, যৌবনে পা দিতেই দাম্পত্যে জড়ান। ১৯৯২ সালে গাঁটছড়া বাঁধেন দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। তবে বেশিদিন স্থায়ী হয়নি তাদের সম্পর্ক। তিন বছর পরেই ভেঙে যায় প্রসেনজিৎ দেবশ্রীর সুখের সংসার। বিয়ে ভাঙার পর থেকে দেবশ্রীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল বুম্বাদার। এই বিচ্ছেদ নিয়ে বহু সময় বহু কথা উঠে এসেছে টলি পাড়ার অন্দরে। তিন দশক সেই দূরত্ব মেটেনি। তারপর আর বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেত্রী।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) সঙ্গে দেবশ্রী রায়ের বিয়ে ভেঙে যায়। তারপর অভিনেতা দ্বিতীয়বার বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরতাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ও অপর্ণা গুহ ঠাকুরতার একমাত্র মেয়ে প্রেরণা। সেই সম্পর্ক ২০০২ সালে শেষ হয়। ইউরোপে থাকে মেয়ে প্রেরণা। সেখানেই পড়াশোনা করেন। বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই প্রেরণার। জানা যায়, রূপে-গুণে নাকি টলিউড নায়িকাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে প্রেরণার।
দুবার বিবাহ বিচ্ছেদের পর এখন অর্পিতা ও তাদের ছেলে তৃষাণজিৎ-কে নিয়ে সুখী সংসার প্রসেনজিৎ-এর (Prasenjit Chatterjee)। প্রসেনজিৎ-অর্পিতার একমাত্র পুত্রসন্তান তৃষাণজিৎ। সম্প্রতি স্নাতক ডিগ্রি পেয়েছেন। ছোট্ট তৃষাণজিৎ ছাপিয়ে গিয়েছেন অভিনেতা বাবাকে। ছেলের বিশেষ দিনে ছেলের পাশেই ছিলেন অভিনেতা। বাবা হিসাবে নিজেকে ‘যোগ্য’ সার্টিফিকেট দিয়েছেন প্রসেনজিৎ। জানা গেছে, দক্ষিণ ভারতের কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুল থেকে স্নাতক হয়েছেন তৃষাণজিৎ।
ছেলের স্নাতকের শংসাপত্র পাওয়ার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা (Prasenjit Chatterjee)। প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) লিখেছেন, “আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে। কারণ, আমার ছেলে মিশুক স্নাতক হল। ওর জীবনের এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত। অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আরও সাফল্য পাও।”
তবে বাবা হিসেবে যোগ্য হলেও স্বামী হিসাবে নিজের খামতি নিয়ে সরব হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমি স্বামী হিসাবে পুরোপুরি অযোগ্য”। নিজের স্বামীসত্ত্বার কথা তুলে ধরেন প্রসেনজিৎ। বলেন, “স্বামী হিসাবে আমি গ্রেট নই। এমন নয় যে আমি খারাপ, তবে ওভারঅল দেখলে মনে হবে আমি সঠিক মানুষ নই। তার মানে এই নয় যে আমি ভিলেন। আমি বাবা হিসাবে অনেকটাই দিই। কিন্তু সামনের লোকটার জন্য সেটা নাই মনে হতে পারে।”
প্রসেনজিৎকে (Prasenjit Chatterjee) আগামীতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ‘অযোগ্য’ ছবিতে। এই ছবির পরিচালনায় রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়। ৭ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর ৫০ তম ছবি।






