ED took big step against Sheikh Shah Jahan: তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে নিয়ে অভিযোগের পাহাড় কম নয়। এবার তাঁর বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED took big step against Sheikh Shah Jahan)। এর ফলে শাহজাহান যে আরও বড় কোনও সমস্যায় পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়ে ফেলেছে ইডি।
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই উত্তপ্ত সন্দেশখালি। শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শেখ শাহজাহান। সেই ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয় শাহজাহানকে (ED took big step against Sheikh Shah Jahan)। আপাতত তিনি জেলবন্দি।
এরপর ফেব্রুয়ারি মাসে সন্দেশখালির মহিলারা গর্জে ওঠেন শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। শাহজাহানের বিরুদ্ধে ওঠে জমি দখল, নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার করা হয় শাহজাহানের সাগরেদদের। জমি দখলের মামলায় আপাতত তদন্ত করছে ইডি। সেই জমি দখলের মামলাতেই শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিচ্ছে ইডি (ED took big step against Sheikh Shah Jahan)। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতার বিশেষ আদালতে চার্জশিট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্দেশখালি থেকে জমি দখলের অভিযোগ নেহাতই কম নয়। ইডির দাবী, সেই জমি দখল করেই পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সন্দেশখালিতে। জমি দখল করে সেখানে ভেড়ি বানিয়ে চলেছে কালো টাকা সাদা করার কাজ। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে ২৮৮ কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি। এর মধ্যে ইডি বাজেয়াপ্ত করেছে ২৭ কোটি টাকা। চার্জশিটে সেই টাকারও উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে (ED took big step against Sheikh Shah Jahan)।





