আবার বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এর আগে মহিলা বন আধিকারিক কে হুমকি দিয়ে খুইয়েছিলেন মন্ত্রীত্ব। আবারও হুমকি দিয়ে জড়ালেন বিতর্কে। এবার ভরা রাস্তায় তাঁর হুমকি। তৃণমূলের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের উদ্দেশ্যে তিনি বললেন, “বম্ব চার্জ করে দেব।”
ঘটনাটি আসলে কি? কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে তৃণমূলের দুই শিবিরে আড়াআড়ি ভাগ পূর্ব মেদিনীপুর জেলায়। সোমবার ধরা পড়ে দুই শিবিরের অশান্তির ছবি। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। আর এরপর মঙ্গলবার সেই উত্তাপ বাড়ল আরও একধাপ। কন্টাই কোপারেটিভ ব্যাঙ্কের মনোনয়ন জমার প্রস্তুতি ঘিরে কার্যত বচসা ছড়ায় দুই গোষ্ঠী দুই পক্ষ উত্তম বারিক ও অখিল গিরি গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, উঠল, অখিল গিরিকে কটূক্তি এবং গালিগালাজ করে উত্তমের অনুগামীরা। আর পাল্টা অখিলকে বলতে শোনা যায়, “বম্ব চার্জ করব…পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…।” অখিলের হুমকি, “পাঁচ মিনিটে খতম করে দেব…বুঝবে মজা।”
আরও পড়ুনঃ তদন্তের নামে যুবতীকে ধর্ষণ, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর!
ঘটনাটির প্রসঙ্গে যা বললেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, “এটা নতুন নয়। তৃণমূল মানেই বম্ব-বন্দুক-ভোট লুট। এটা নতুন কিছু নয়।” তিনি আরো বললেন, এইসব হতেই থাকবে। এই কারণে হিন্দু বাঙালি ঠিক করেছে ২০২৬-এ বিজেপি আসবে।”





