মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে আসার দরকার নেই, সোনু সুদকে সমর্থন করে টুইট অঙ্কুশের

বঙ্গের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল ও মূল বিরোধী দল বিজেপিতে তারকাদের হাট। দুই দলের প্রার্থী তালিকায় একাধিক ফিল্ম তারকার মুখ। নির্বাচনের আগে সকলের মুখে একটাই কথা, ‘মানুষের জন্য কাজ করতে চাই’। কিন্ত মানুষের জন্য কাজ করতে গেলে কি আদৌ কোনও রাজনৈতিক দলের সাথে থাকা প্রয়োজন? উত্তরটা অনেক ক্ষেত্রেই না, করোনা লকডাউনে সেই কাজ করে দেখিয়েছেন বলিউডের সোনু সুদ। এবার সোনুর পাশে থেকে তাকে সমর্থন করলেন টলিউডের অঙ্কুশ হাজরা। নিজের টুইটের মাধ্যমে তারকা রাজনীতিবিদদের এক হাত নিলেন অঙ্কুশ।

সম্প্রতি সোনু সুদকে সম্মান জানিয়ে অভিনেতার নামে একটি বিমান উৎসর্গ করেছে স্পাইসজেট। সোনুর সেই টুইটকে রি-টুইট করে অঙ্কুশ লেখেন, “মানুষের জন্য কাজ করতে তোমার রাজনীতিতে আসবার দরকার নেই, এর সবচেয়ে বড় উদাহরণ… যা দরকার সেটা হল একটা নিঃস্বার্থ এবং সাহসী হৃদয়। কখনও ভাষণ দেয়নি, কখনও মানুষকে প্রমিস করেনি, শুধু নিজেকে একটা কথা দিয়েছিল যেটা করে দেখিয়েছে।”

https://twitter.com/AnkushLoveUAll/status/1373278911279230977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373278911279230977%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fdid-ankush-hazra-take-a-dig-at-tollywood-celebs-who-joined-politics-with-his-recent-tweet-on-sonu-sood-31616331786496.html

তিনি আরও লেখেন, “সোনু সুদ….আপনাকে জানাই কুর্নিশ, এই দেশের আপনার মতো মানুষ প্রয়োজন আছে।” সোনু সুদ এই পোস্ট দেখে অঙ্কুশকে বলেন, ‘ধন্যবাদ ভাই’। এই টুইট থেকেই স্পষ্ট রাজনীতিতে আসতে চান না অঙ্কুশ। তাঁর স্ত্রীও আসতে চান না।

RELATED Articles