Death of aircraft pilot: বীরদের সত্যিই কী কখনও মৃত্যু হয়! তারা আজীবন অমরই থেকে যান। অন্যদের প্রাণ বাঁচাতে যারা নিজেদের জীবন বলি দেন, তাদের মৃত্যু কখনও হয় না। এমনই এক বীরের আত্মত্যাগের খবর এল এবার। বিমান ভেঙে মৃত্যু হল এক প্রশিক্ষণ বিমানের পাইলটের (Death of aircraft pilot)। তবে মৃত্যুর আগে একাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে গেলেন তিনি।
কী ঘটেছিল ঘটনাটি (Death of aircraft pilot)?
এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। সেখানকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। গত বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে বাংলাদেশের বিমানবাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড়ান নেয় ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান।
নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই উড়েছিল বিমানটি। তাতে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান ও মুহাম্মদ আসিম জাওয়াদ। বিমানবাহিনী সূত্রে খবর, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায় ওই বিমানে। চট্টগ্রামের মতো জনবহুল এলাকায় বিমানটি অবতরণ করালে সাধারণ মানুষের ক্ষতি হতে পারত। সেই কারণে কোনও জনশূন্য এলাকায় বিমানটি অবতরণ করতে চেয়েছিলেন পাইলটরা (Death of aircraft pilot)।
সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটি পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় জরুরি প্যারাসুটে নদীতে অবতরণ করান পাইলটরা। বিমানটিও পড়ে যায় নদীতে। দুই পাইলটকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। কিন্তু মৃত্যু হয় জাওয়াদের (Death of aircraft pilot)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সোহান।
বিমানে আগুন লাগার পরও সাধারণ মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে জাওয়াদ যেভাবে মৃত্যুবরণ করেছেন (Death of aircraft pilot), তাতে তাঁকে বীরের আসনে বসিয়েছেন মানুষ। অনেকেই তাঁর এই আত্মত্যাগকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সঙ্গে তুলনা করেছেন। ক্যাডেটদের সর্বোচ্চ মর্যাদা ‘সোর্ড অফ অনার’ পেয়েছিলেন জাওয়াদ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেটিজেনরা। সমবেদনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় কেউ জাওয়াদের মৃত্যুর ঘটনায় লিখেছেন, “বীরদের কখনও মৃত্যু হয় না। লাখো শহীদের এই মাটিতে বীরেরা বার বার জন্মায়। কখনও ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হয়ে আবার কখনও বা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ হয়ে” (Death of aircraft pilot)। আবার কেউ লিখেছেন, “দেশের মানুষের জন্য শহীদ হয়েছেন আসিম”। কেউ লিখেছেন, “আসিম জাওয়াদ নিজে মরে গিয়ে বাঁচিয়ে গেলেন অনেককে”।





