একের পর এক হিট ছবি করেছেন টলিউডে, এবার বলিউডে পাড়ি দিতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার

টলি পাড়ার পরিচিত মুখ মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ছোটপর্দায়ে কাজের পর বড় পর্দাতেও বেশ নাম করেছেন তিনি। অভিনয় দক্ষতায় দর্শকদের ভালোবাসা পেয়েছেন। টলিউডে একের পর এক ছবি তিনি করেছেন। এবার পা বাড়িয়েছেন মুম্বাইয়ের দিকে। এমনকি দক্ষিণ ইন্ডাস্ট্রির দিকেও নজর রয়েছে মধুমিতার। মুম্বাইয়ের কাজের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করছেন মধুমিতা (Madhumita Sarcar)। জানা গিয়েছে, একটি নতুন হিন্দি ছবির জন্য নির্বাচিত হয়েছেন মধুমিতা সরকার। ওয়ার্কশপ ও ভাষা প্রশিক্ষণের জন্য চলতি মাসেই তিনি মুম্বাই পাড়ি দেবেন। তবে মধুমিতা (Madhumita Sarcar) স্পষ্ট জানিয়েছেন ছবি নিয়ে এখন কোন তথ্যই তিনি প্রকাশ করতে ইচ্ছুক নন। খোলসা করতে পারবেন না ছবির গল্প পরিচালক কিছুই।

মধুমিতা (Madhumita Sarcar) জানিয়েছেন মুম্বাই শুধু একটি কাজে যাচ্ছেন না তিনি। তার কাছে রয়েছে একটি হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাবও। অভিনেত্রী বলেছেন (Madhumita Sarcar), “প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছি। এ বার অডিশন দিতে হবে। নির্বাচিত না-ও হতে পারি। তাই এখনই বেশি কিছু বলতে চাইছি না।” জানা গিয়েছে অভিনেত্রীর মধুমিতার (Madhumita Sarcar) হিন্দি ছবির পরিচালক নতুন। অতিমারি পরবর্তী সময় মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তার প্রেক্ষাপটেই ছবিটি তৈরি করা হবে বলে জানা যাচ্ছে।

টলিউডের এত কাজের পরেও কেন মুম্বাইতে যাচ্ছেন অভিনেত্রী। মধুমিতা (Madhumita Sarcar) জানিয়েছেন, “ইচ্ছে তো ছিলই। কিন্তু, আমি কখনও নিজে থেকে মুম্বই গিয়ে কাজের চেষ্টা করিনি।” বলিউডে সুযোগ পাওয়ার জন্য সমাজমাধ্যমকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী (Madhumita Sarcar) বলছেন, “আমার একটা ছবির (চিনি) রিল ভাইরাল হয়েছিল। সেটা দেখার পর পরিচালক ছবিটা দেখেন এবং তার পর আমার সঙ্গে যোগাযোগ করেন।”

ছবি নির্বাচনের জন্য সবসময়ই একটি নতুনত্ব ভাবনা দেখা গিয়েছে তার ছবিতে। নতুন ধরনের বিষয় ভাবনাকে বারবার প্রাধান্য দেন মধুমিতা (Madhumita Sarcar)। সঙ্গে মধুমিতা (Madhumita Sarcar) বলেছেন, “আমি একাধিক ভাষার ছবি দেখি। তাই সেই সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছে করতেই পারে। নতুন ভাষায় কাজ করা বড় চ্যালেঞ্জ। কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে এই ধরনের চ্যালেঞ্জ আমাকে আকর্ষণ করছে।”

বলিউডে গিয়ে কী আর টলিউড মুখো হবেন মধুমিতা (Madhumita Sarcar) এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে ফেলেছেন। বলেছেন, “কোনও দিনও নয়। ‘বাংলা ছাড়ছি’ বলার মধ্যে একটা বড় দায়িত্ব থাকে, একটা ঔদ্ধত্য থাকে! আমি সেটা কোনও দিনই বলতে পারব না।” অভিনেত্রী আরও বলেছেন, “যখনই কোনও ভাল চরিত্রের প্রস্তাব আসবে, অবশ্যই কাজ করব।”

টলিউডের পর বলিউডে পা রাখতে চলেছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তবে তার নজর রয়েছে দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও। ইতিমধ্যেই একটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন মধুমিতা (Madhumita Sarcar)। তিনি জানিয়েছেন একটি বড় বাজেটের তামিল ছবির প্রস্তাব এসেছে তার কাছে। বলেছেন, “বিষয়গুলো এখনও চূড়ান্ত নয়। সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারব। আমি আমার তরফ থেকে একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব।”

RELATED Articles