বিয়ে করেছেন মাস দুয়েক আগে। গত ২রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম-প্রশ্মিতা (Anupam-Prashmita)। তবে কাজের ব্যস্ততায় মধুচন্দ্রিমায় গিয়ে ওঠা হয়নি। এবার নতুন বউ প্রশ্মিতাকে নিয়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন অনুপম রায়। বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমা যাবেন সে বিষয়ে কিছুই জানাননি সংবাদ মাধ্যমকে। তবে এখন সবকিছুই সামনে এসেছে।
জানা গিয়েছে, অনুপম-প্রশ্মিতা (Anupam-Prashmita) মধুচন্দ্রিমায় গিয়েছেন তুরস্কতে। তুরস্কের মধ্য আনাতোলিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল ক্যাপাডোসিয়া বা কাপ্পাডোসিয়ার নৈগর্সিক সৌন্দর্যের ঝলক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুপম রায়। এখন সেখানেই স্ত্রী প্রশ্মিতার সাথে একান্তের সময় কাটাচ্ছেন গায়ক। তুরস্কে বেড়াতে গেলে ক্যাপাডোসিয়া সৌন্দর্য্য উপভোগ করতে অনেকেই চড়ে বসেন হট এয়ার বেলুনে। জানা গেছে, এর জন্য খরচ পড়বে ২০ থেকে ২৫ হাজার টাকা। এই বেলুনের চড়ে আপনি পাখির মতো উড়ে গোটা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনুপম-প্রশ্মিতাও (Anupam-Prashmita) সেই সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চড়ে বসেছেন হট এয়ার বেলুনে।

তুরস্কের মধ্য আনাতোলিয়ার ক্যাপাডোসিয়া হল একটি ঐতিহাসিক অঞ্চল। যে অঞ্চলে রয়েছে বিভিন্ন আকৃতির টিলা। এই এলাকার শিলা চূড়াগুলি দেখতে খানিকটা মাশরুমের মত। যা পরীর চিমনি বলেই বেশি পরিচিত। সেখানকার অন্যান্য উল্লেখযোগ্য স্থান গুলির মধ্যে রয়েছে ব্রোঞ্জ যুগের বাড়ি, যেখানে ট্রগ্লোডাইটস (গুহাবাসীরা)রা উপত্যকার দেওয়ালে বিভিন্নকিছু খোদাই করেছেন আদিম সভ্যতার মানুষেরা। পরে এটাই নাকি উদ্বাস্তু খ্রিস্টানদের বাসস্থান হয়ে উঠেছিল বলে জানা যায়। এমনকি এখানে রয়েছে ১০০ মিটার গভীর ইহলারা ক্যানিয়নে অসংখ্য পাথরের গির্জা। এসব কিছুই হট এয়ার বেলুনে ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। তাই এই প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই মিস করতে চাননি অনুপম-প্রশ্মিতা (Anupam-Prashmita)।

তুরস্কের মধুচন্দ্রিমা করতে গিয়ে অনুপম রায় তার ও প্রশ্মিতার (Anupam-Prashmita) বিভিন্ন ছবি সোশল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ছবি দেখে মুগ্ধ হচ্ছেন তাদের অনুরাগীরা। তুরস্কের ক্যাপাডোসিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকালেই বেশ অনুভব করা যায়, এখানেই এখানকার ইতিহাস ও সভ্যতার সঙ্গে মিলেমিশে রয়েছে প্রকৃতি। সেই আভাস পাওয়া যাচ্ছে অনুপম রায়ের ছবিগুলিতেও। এর আগে স্ত্রী প্রশ্মিতার সঙ্গে তুরস্কের বিখ্যাত নীল মসজিদ (ইস্তানবুলে রয়েছে), হাগিয়া সোফিয়া মসজিদ, তোপকাপি প্রাসাদ যাদুঘরে সহ বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন অনুপম রায়। অনুপম রায়ের মধুচন্দ্রিমার ছবি দর্শকদের বেশ পছন্দ হয়েছে উৎফুল্লিত হয়েছেন তাদের অনুরাগীরা।

তুরস্কীয় মিউজিক থেকে শুরু করে খাবার কিছুই ট্রাই করতে বাদ দিচ্ছেন না অনুপম-প্রশ্মিতা (Anupam-Prashmita)। এমনকি সেই সব কিছু ছবিও পোস্ট করেছেন গায়ক। তুরস্কের অন্যতম আকর্ষণ সেখানকার সমুদ্র সৈকত। তুরস্কের রয়েছে একাধিক মনোরম আবহাওয়ার সমুদ্র সৈকত, পর্যটক এরা সেই জায়গাগুলি কখনোই মিস করেন না। অনুপম-প্রশ্মিতাও (Anupam-Prashmita) ঘুরে দেখেছেন সেই সব সৈকত। নিজেদের মধুচন্দ্রিমা উপভোগ করার পাশাপাশি অনুরাগীদের আপডেট দিতে ভুলে যাচ্ছেন না গায়ক।





