বদলে যাচ্ছে ‘বিগ বাজার’-এর নাম, কলকাতার সব ‘বিগ বাজার’-এ এবার সেজে উঠবে নতুন ব্যানারে

আগেই খবর মিলেছিল যে ফিউচার গ্রুপের ‘বিগ বাজার’ আউটলেটগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে করে নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই কারণেই এবার বদলে যেতে চলেছে ‘বিগ বাজার’-এর নাম । মুকেশ আম্বানির সংস্থার বিগ বাজারের জায়গায় এবার তাদের নতুন দোকান খুলতে চলেছে।

বিগত বেশ কিছুদিন ধরেই বিগ বাজারের নানান আউটলেটগুলি বন্ধ ছিল। এবার সেই সব আউটলেটকে নতুনভাবে সাজিয়ে নতুন নামে আনতে চলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। নতুন এই আউটলেটগুলির নাম হবে ‘স্মার্ট বাজার’। এই সংস্থা ইতিমধ্যেই রিলায়েন্স ট্রেন্ডস, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ফ্রেশ নামের আউটলেটগুলি পরিচালনা করে।

জানা গিয়েছে, রিলায়েন্স রিটেল ৯৫০টি জায়গায় নিজস্ব স্টোর খোলার পরিকল্পনা করেছে। এই সংস্থাটি ফিউচার গ্রুপের থেকে এই সব জায়গা নিজেদের আয়ত্তে করেছে। খুব তাড়াতাড়িই রিলায়েন্স রিটেল প্রায় ১০০টি জায়গায় স্মার্ট বাজার নামের আউটলেট খুলবে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ফিউচার গ্রুপ ২৪.৭১৩ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করার এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। অ্যামাজনের সঙ্গে মামলার কারণে চুক্তিটি সম্পূর্ণ হয়নি। এই কারণে এবার রিলায়েন্স ফিউচার গ্রুপের বিগ বাজারের জায়গা নিতে চলেছে। জানা গিয়েছে, নতুন এই স্টোরে মানুষের নিত্যপ্রয়োজনীয় নানান জিনিস থাকবে। জামাকাপড়, ফ্যাশনের জিনিস থেকে শুরু করে মুদি, শাকসবজি নানান কিছু মিলবে একই ছাদের তলায়।

প্রথমের দিকে রিলায়েন্স ফিউচার গ্রুপের বিগ বাজার আউটলেটগুলি ভাড়া নিয়েছিল। রিলায়েন্স গ্রুপকেই রিলায়েন্স অনুমতি দিয়েছিল এই আউটলেটগুলি পরিচালনা করার। কিন্তু ফিউচার গ্রুপ নির্দিষ্ট সময়ে তাদের ভাড়ার টাকা শোধ করতে না পারায় রিলায়েন্স রিটেলের তরফে ফিউচার গ্রুপের এই বিগ বাজার আউটলেটগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে করে নেওয়া হয়েছে। এবার বিগ বাজারের ব্যানার বদলে দেখা নতুন নাম, ‘স্মার্ট বাজার’।

RELATED Articles