ব্যাবসা হস্তান্তরিত লারসন অ্যান্ড টুব্রো’র। স্নাইডার ইলেকট্রিককে ইলেকট্রিকাল ও অটোমেশন ব্যবসা বিক্রি করল এই সংস্থা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং পরিচিত ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, নির্মাণ ও আর্থিক পরিষেবা সংস্থা লারসন অ্যান্ড টুব্রো (Larsen & Toubro) আজ তার ইলেকট্রিকাল ও অটোমেশন ব্যবসা এনার্জি ম্যানেজমেন্ট ও অটোমেশন সংস্থা স্নাইডার ইলেকট্রিককে (Snyder Electric) হস্তান্তরিত করল। ২০১৮ সালের মে মাসে ভারতে ঘোষণা হ‌ওয়া অন্যতম উল্লেখযোগ্য এবং জটিল এই চুক্তিটি প্রয়োজনীয় নিয়ন্ত্রকের অনুমোদন ও সমস্ত রকমের প্রয়োজনীয় শর্ত মেনে নিয়ে‌ই হয়েছে। লারসন অ্যান্ড টুব্রো ধারাবাহিকভাবে তাদের ব্যবসার সামগ্রিক মূল্যায়ন করে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মূলধন বরাদ্দের সিদ্ধান্ত নেয়।

দেশের শীর্ষস্থানীয় সংস্থা লারসন অ্যান্ড টুব্রোর গ্রূপের চেয়ারম্যান শ্রী এ এম নায়েক (M.A Nayek) এই বিষয়ে মন্তব্য করেন “ই অ্যান্ড এ ব্যবসা বিক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ করার মধ্য দিয়ে আমরা আমাদের দীর্ঘমেয়াদী কৌশলের একটি মূল্যবান মাইলফলক অতিক্রম করলাম। চ্যালেঞ্জ ছিল এই এতো বড় স্কেলের তৈরী ব্যবসাকে এই মহামারীর সীমাবদ্ধতার মধ্যে সুবিশাল গ্রাহকদের ন্যূনতম ব্যাঘাত না করে বিক্রয় করা। আমরা বিশ্বাস করি যে এল অ্যান্ড টি র কয়েক দশক ধরে লালন-পালন করে বড়ো করে তোলা এই ব্যবসাকে আরও বড়ো করে তোলার জন্য স্নাইডার ইলেকট্রিক সঠিক অংশীদার । আমরা সত্যই বিশ্বাস করি যে স্নাইডার ইলেকট্রিকের সাথে এই চুক্তিটি আমাদের কর্মচারী, ব্যবসায়ী অংশীদার এবং শেয়ারহোল্ডারদের জন্য একটি জয়সূচক।”

সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে সবচেয়ে জটিল লেনদেনগুলির মধ্যে একটি, এল অ্যান্ড টি এর ই অ্যান্ড এ ব্যবসা ও তার বিস্তৃত নিম্ন ও মাঝারি ভোল্টেজ সুইচ গিয়ার, বৈদ্যুতিক সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিং অটোমেশন সলিউশনস, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস, মিটারিং সলিউশনস এবং প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস ব্যবসাগুলি স্নাইডার ইলেকট্রিককে স্থানান্তরিত করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment