লকডাউনের মধ্যে দেশের মানুষদের হাতে কিছুটা নগদ বেশি তুলে দিতে কিছু ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে পরবর্তী তিন মাস কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন বেসরকারি সংস্থায় কর্মরত হাজার হাজার মানুষ। কারণ, পরবর্তী তিন মাস বেতনের টাকাটা কিছুটা হলেও বাড়বে বেসরকারি সংস্থার কর্মীদের।
কিন্তু সেদিন কী এমন ঘোষণা করলেন অর্থমন্ত্রী, জেনে নিন বিস্তারিত।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, পরবর্তী তিন মাস বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের থেকে ইমপ্লেমেন্ট প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিছুটা কম কাটা হবে।ফলে তাদের হাতে আগের থেকে বেশি বেতন উঠে আসবে।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা করেন, দেশের বেসরকারি সংস্থাগুলি বেতনের ১২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করে ইপিএফ বাবদ কাটবে। এর ফলে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ আর সংস্থাগুলিকে ১০ শতাংশ অর্থ দিতে হবে। ফলে মানুষের হাতে বেশি টাকা পৌঁছাবে। এই নির্দেশ বাস্তবায়িত হলে দেশের সাড়ে ৬ লক্ষ বেসরকারি সংস্থায় কর্মরত প্রায় ৪.৩ কোটি মানুষ উপকৃত হবেন।
তবে সরকারি ক্ষেত্রে ১২ শতাংশই পিএফ কাটা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইপিএফ-এর পাশাপাশি টিডিএসও কম কাটা হবে। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, এই তিন মাস টিডিএস ২৫ শতাংশ কম কাটা হবে।
কিন্তু এই সিদ্ধান্তে আপাত দৃষ্টিতে সাময়িক ভাবে নগদের জোগান বাড়লেও ভবিষ্যতের সঞ্চয় আর আর্থিক নিরাপত্তায় বেশ কিছুটা টান পড়তে চলেছে বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ, এই সিদ্ধান্তের ফলেই মধ্যবিত্তের সঞ্চয়ে আগামী তিন মাসে মোট ৪ শতাংশ কমতে চলছে।





