সামনেই অক্ষয় তৃতীয়া। আর সেই উপলক্ষ্য সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে শুরু হল ব্যাঙ্গেল উৎসব ২০২৩। সারা ভারত জুড়ে অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয় অক্ষয় তৃতীয়া উৎসব। সোনা কেনা এবং অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগ করার জন্য এই তিথিকে খুবই শুভ সময় বলে গণ্য করা হয়।
নিজেদের মূল্যবান গ্রাহকদের জন্য সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস হীরে ও সোনার গয়নাতে এক্সক্লুসিভ কিছু অফার নিয়ে এসেছে। এই অফারে গ্রাহকরা ৩০০০ এর বেশি সোনা, হীরে এবং প্ল্যাটিনামের অনন্য ডিজাইনের হ্যান্ডিক্রাফট গয়নার বিপুল সম্ভার থেকে নিজের পছন্দমতো গয়না বেছে নিতে পারবেন। এই সম্ভারের দাম শুরু হচ্ছে ১০,০০০ টাকা থেকে।
এই অফার অনুযায়ী, হীরের গয়নার মজুরির উপর থাকছে ৫০% পর্যন্ত ছাড়। আর হীরের মূল্যের উপর দেওয়া হচ্ছে ১২% ছাড়। এছাড়াও, সোনার গয়নার মজুরির উপর মিলছে ১৫% + ৫০% ছাড় আর প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে ১২৫ টাকা ছাড়।
‘শগুন কি ধুন’ নামে একটি নতুন ক্যাম্পেনও লঞ্চ করা হয়েছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফে। মানুষের হাতে অসীম সৃজনশীল ক্ষমতা রয়েছে। অপূর্ব গয়নায় সজ্জিত সেই হাত যা শিল্প, সৌন্দর্য ও সমৃদ্ধির সূচনা করে – সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই ক্যাম্পেনের মাধ্যমে।

এই ক্যাম্পেনটিতে সুন্দর সুন্দর হাতের বিভিন্ন ধরনের সঙ্গীত সৃষ্টির মধ্য দিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সুন্দর শিল্পকলা প্রদর্শন করা হয়েছে। ভারতীয় রাগের উপর ভিত্তি করে তৈরি এই ফিউশন সঙ্গীত শান্তি ও সমৃদ্ধির আবাহন করে।এ ই সকল সূক্ষ শিল্পকর্ম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কারিগরদের সৃষ্টি।

এই বিষয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিরেক্টর শ্রীমতী জয়িতা সেন বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য ব্যাঙ্গেল উৎসব শুরু করতে পেরে আনন্দিত এবং মানুষের হাতের শক্তি ও অসীম সৃজনশীলতার প্রতি সম্মান জানিয়ে এই উপলক্ষকে আমরা নতুন ক্যাম্পেন #ShagunKiDhun শুরু করেছি। আমাদের ব্যাঙ্গেলগুলি শুধুমাত্র অলঙ্কার নয়, এগুলি প্রতিটি মহিলার হাতকে অলংকৃত করার জন্য দক্ষ কারিগরদের হাতে তৈরি শিল্পকর্মের মূল্যবান নিদর্শন। আমাদের ব্যাঙ্গেল উৎসব নারীত্ব উদযাপন করে এবং সোনা, হীরা এবং প্ল্যাটিনাম এর চমৎকার ডিজাইনের হাথে তৈরী গহনা সমৃদ্ধির আবাহন করে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!