কাঁচা বাদাম গানটি হয়ে গেল রবীন্দ্রসঙ্গীত! সৌজন্যে এই খুদে শিল্পী

‘কাঁচা বাদাম’ গান এখন সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করতে করতেই নিজের খেয়ালে গেয়ে উঠেছিলেন ‘আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’। আর তাঁর সেই গানই এখন তুমুল জনপ্রিয়।

নানান তারকা থেকে শুরু করে নেটিজেন সকলেই এই গানে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও খেল দেখাচ্ছে এই ‘কাঁচা বাদাম’ গান। সম্প্রতি এই গান নিয়ে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যা দেখে নিজেদের হাসি ধরে রাখতে পারেন নি নেটিজেনরা।

এই ভিডিওতে একটি ছোট্ট খুদেকে এই ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে শোনা গেল। তবে সে এই গানের রবীন্দ্রসঙ্গীত ভার্সন শুনিয়ে দিল। কী বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি খুদেকে জিজ্ঞাসা করা হচ্ছে, “বাবু তুই রবীন্দ্রসঙ্গীত জানিস”? এই প্রশ্নের উত্তত্রে সে জানায়, “হ্যাঁ”।

তবে আসল চমক তো এখনও বাকি। সেই খুদেকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতে বললে সে স্বমহিমায় শুরু করে দেয় ভুবন বাদ্যকরের সেই ‘কাঁচা বাদাম’ গান। রবীন্দ্রসঙ্গীতের জায়গায় ‘কাঁচা বাদাম’ গান গাইতে শুনে নিজেদের হাসি আর চেপে রাখতে পারেন নি নেটিজেনরা।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নানান মানুষ নানান কমেন্ট করেছেন। তবে ‘কাঁচা বাদাম’ নিয়ে খুদেদের এমন মজার ভিডিও এই প্রথম নয়। এর আগেও দীর্ঘদিন পর স্কুল খোলার জন্য এক ‘পাড়ার পাঠশালা’র এক শিক্ষিকা এক খুদেকে জিজ্ঞেস করেন, “এই দু’বছরে কী শিখেছিস”? সে উত্তরে ‘কাঁচা বাদাম’ গাইতে শুরু করে।

এই গান তারকা, সাধারণ মানুষ তো বটেই বাচ্চাদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। এই গানের গায়ক ভুবন বাদ্যকরের হাল কিন্তু সেভাবে ফেরেনি এই গান ভাইরাল হওয়ার পর। তবে রাজ্য স্তরের পুলিশের থেকে ভুবনবাবুকে আর্থিক সাহায্য করা হয়। কিছুদিন আগে এক মিউজিক কোম্পানির সঙ্গে তিন লক্ষ টাকার একটি চুক্তি হয়েছে ভুবন বাদ্যকরের।

RELATED Articles