লম্বা অজগরকে জড়িয়ে ধরে খেলছে একরত্তি, ভিডিও দেখে স্তম্ভিত নেটিজেনরা!

হলিউডের ‘অ্যানাকোন্ডা’ সিনেমাটি দেখে ছোটবেলায় আমরা ভয় পাইনি এই কথা বলা ভুল। বড়বেলায় ভয় না পেলেও গা শিরশিরানি থেকেই গিয়েছে। পর্দার অজগর (Python) কিন্তু নকল ছিল। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি একরত্তি শিশু (Kid), বয়স হয়ত সবে একবছর হবে, একটি লম্বা চলন্ত পূর্ণবয়স্ক অজগরকে জড়িয়ে ধরে রীতিমত তার সঙ্গে খেলা করছে! সে সাপটির উপরে উঠে বসে আছে, কখনো বা সোজা গিয়ে সাপটির মুখ ধরে তাকে ঘুরিয়ে নিয়ে আসছে!

এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন সকলে। যে ভিডিও করছেন তার কান্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ভিডিওটির আশেপাশে এবং বাচ্চাটিকে দেখে এটি ভারতেরই কোন স্থান বলে অনুমান করা হচ্ছে। অনেকেই লিখেছেন যে, যেহেতু সাপটির স্ফীত উদর দেখা যাচ্ছে তাই একথা বলা যায় যে সাপটি এখন ভরা পেটে রয়েছে তাই শিশুটিকে সে এখন কোন ক্ষতি করবে না! কিন্তু তাও এরকম বন্য পশুর সঙ্গে এত অল্প বয়সী শিশুকে একা ছেড়ে দেওয়া কখনো উচিত কাজ হয়নি। কাউন সাপটির মতিগতি কেউই বুঝবে না। আর বন্যপ্রাণীদের স্বাভাবিক গতিবিধিতে এভাবে বাধা দেওয়াটাও ঠিক নয়। এরকমটাও লিখেছেন অনেকে। যদিও অনেকে বলছেন, সাপেরা বুঝতে পারে বাচ্চাদেরকে, তাই হয়তো কোন ক্ষতি করেনি।

যদিও এখনও বিষয়টি নিয়ে বন্য প্রাণী সংরক্ষণ দপ্তর থেকে কোন রকম মন্তব্য করা হয়নি তবে এই ভিডিওটি ফলে যে জীবনহানির আশঙ্কার সৃষ্টি হয়েছে তা এক বাক্যে স্বীকার করছেন সকলেই।

RELATED Articles

Leave a Comment