মৃত বাবার মোমের মূর্তির সামনে বিয়ে করল মেয়ে, ছবি দেখে অবাক নেট দুনিয়া

পরিবারের শুভ কাজে গুরুজনরা তাদের সঙ্গে থাকুক চান সকলে। কারণ তাঁদের পাশে পেলে তাঁদের আশীর্বাদ সঙ্গে থাকলে সেই অনুভূতি আলাদা হয়। বিয়ে, জন্মদিন এসব ক্ষেত্রে আশীর্বাদের সঙ্গে ভালো উপহার ও পাওয়া যায় তাহলে সোনায় সোহাগা। তেলঙ্গানার একটি বিয়ের ভিডিও দেখে হতভম্ব নেটিজেনরা।

তেলঙ্গানার ওয়ারাঙ্গলের এক ব্যক্তি বোনের বিয়েতে উপহার দিলেন মৃত বাবার মোমের মূর্তি। বিয়েতে বর-কনে সহ মা এবং গোটা পরিবার বিয়ের আসরে বসবেন আর তখন হুইল চেয়ারে করে বাবা কে নিয়ে ঢুকছেন কনে সাই-এর ভাই। যা দেখে পরিবারের সকল সদস্যদের চোখে তখন আনন্দের অশ্রু বয়ে চলেছে।

জানা যাচ্ছে, ওয়ারাঙ্গেলের ওই পরিবারের ছেলে মেয়েরা সদ্য হারিয়েছেন তাদের বাবাকে। বিয়ের দিন দিদি দুঃখী মন নিয়ে বিয়ে করুক তা চাননি ভাই। তাই মৃত বাবার মোমের মূর্তি বানিয়ে বিয়ের আসরে শেরওয়ানি পরিয়ে নিয়ে এসেছে ছেলে। সেই মোমের মূর্তির গাল টিপে, আদর করে, চুমু খেয়ে, মন জিতে নিয়েছে সবার। বিয়েতে মেয়ের সামনেই বসিয়ে রাখা হয়েছিল বাবার মোমের মূর্তি। তিন মিনিটের এই ভিডিও মন জিতে নিয়েছে প্রায় ১১ হাজার মানুষের।

তবে এই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। দ্বিধাবিভক্ত হয়েছেন তারা। ভিডিও দেখে একদল প্রশংসা করছে ভাইয়ের শিল্পস্বত্তার।

অন্যদিকে আরেকদল বলছেন, বিয়ের মতো খুশির দিনে এই ঘটনা শোকের ছায়া ফেলেছে পরিবারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles