পশুদের সমাজে ঠাঁই নেই গজরাজের, বিচার চাইতে আদালতে হাজির হল স্বয়ং হাতি, তুমুল ভাইরাল ভিডিও

শুধুমাত্র মানুষ কেন, পশুদেরও নিজস্ব একটা সমাজ রয়েছে। মানুষের সমাজে যেমন বন্য পশুদের জায়গা নেই। তেমনই জঙ্গলের স্মাজেও মানুষের জায়গা নেই। আর সেই কারণেই হয়ত গায়ে মানুষের গন্ধ থাকা কুনকো হাতিকে ফিরিয়ে নেয় না বুনো হাতির পাল। কিন্তু তাদের অধিকার ফেরানোর জন্য তো আর আইন-আদালত নেই। সেই কারণেই হয়ত নিজেই সটান আদালতে গিয়ে বিচার চাইল গজরাজ।

কী ঘটেছে আসল ঘটনাটি?

এমন এক অভুত ঘটনা ঘটল হরিদ্বারের রোশানাবাদ এলাকায়। সেখানে রয়েছে জেলা দায়রা আদালত। গত বুধবার আদালতে চত্বরে এক বিশালদেহী হাতিকে দেখা যায়। মূল ভবনের গেটের সামনে দাঁড়িয়ে শুঁড় দোলাচ্ছিল গজরাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের গেটের একাংশ ভেঙে ফেলে ওই হাতিটি। সেই হাতির হামলায় কোর্টের পাঁচিলেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই প্রাণ ভয়ে নিরাপদ দুরত্বে সরে যান।

https://twitter.com/NabaKumarRay124/status/1740261022089584722

কোথা থেকে এল হাতি?

জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজাজি টাইগার রিজার্ভ অভয়ারণ্য থেকেই পূর্ণ বয়স্ক ওই হাতিটি এসে পড়েছিল এই এলাকায়। এরপরই আদালতের চত্বরে ঢুকে মূল ভবনের গেট ও পাঁচিলের একাংশ ভেঙে দেয় সে। মন কাণ্ড দেখে দ্রুত খবর দেওয়া হয় বন দফতরে। খবর শুনেই তড়িঘড়ি সেখানে পৌঁছন বন দফতরের কর্মীরা।

জানা গিয়েছে, কর্মীরা এসে শূন্য গুলি ছোঁড়েন। এরপর হাতিটিকে বনের দিকে তাড়িয়ে নিয়ে যান তারা। এর জেরে স্বস্তির নিশ্বাস ফেলেন আদালতের কর্মী থেকে বিচার চাইতে আসা আমজনতা। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা বেশ রসিকতা করে বলেছেন যে হাতিটিও কী আদালতে ‘বিচার চাইতে’ই এসেছিল? নাহলে এভাবে কেনই বা সে আদালতে ঢোকার চেষ্টা করবে?

RELATED Articles