এবছর ৭৬ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছিল দেশ। বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে দিনটিকে। প্রতি বছরের ন্যায় এ বছরও দেশে প্রায় প্রত্যেক স্কুলেই পালিত হয়েছে স্বাধীনতা দিবস। প্যারেড, পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্কুলের স্বাধীনতা দিবস উদযাপনের একটি ভিডিও দেখে অবাক নেটিজেনরা। জানা গেছে, লখনৌয়ের খালা থানায় এলাকায় অবস্থিত মালব্য নগরের শিশু ভারতীয় বিদ্যালয়ের ঘটেছে এই ঘটনাটি।
ভিডিও যদি দেখা যাচ্ছে ওই স্কুলে একটি নাটক উপস্থাপিত করে পুরো আরা সেখানে ভারত মাতা সাজে থাকায় এক ছাত্রীর মাথা থেকে মুকুট খুলে নেয় অন্য পড়ুয়ার। তার পরিবর্তে তাকে হিজাব পরিয়ে দেওয়া হয়। এমনকি নামাজ পড়তেও বাধ্য করা হয়। যদিও পুরো ঘটনাটি ছিল একটি নাটকের অংশ।
https://twitter.com/SudarshanNewsTV/status/1559131621026017280
ভিডিও সৌজন্যেঃ সুদর্শন নিউজ
এরকম দৃশ্য দেখে নেটিজেনরা স্তম্ভিত। তবে লখনউ পুলিশ কমিশনারেটের তরফে টুইট করে জানানো হয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন এই ঘটনা একটি স্কুলের অনুষ্ঠান নাটকের অংশ নাটকের শিশুদের ধর্মের নামে বিভেদ না করার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। ট্যুইট করে কিছুজন বিভ্রান্ত সৃষ্টি করছেন।





