মাতাল হয়ে ওয়াশিং মেশিনেই ঢুকে পড়লেন তরুণী, বের করতে ডাকা হল দমকলকর্মীদের!

মদ খেয়ে কত রকমেরই অদ্ভুত কার্যকলাপ ঘটান কেউ কেউ। আর সেই কার্যের খেসারত দিতে হিমসিম খেতে হয় আশেপাশের মানুষজনকে। এমনই এক হাস্যকর কাণ্ড ঘটল এক তরুণীর সঙ্গে। অবস্থা এতই বেগতিক হয়েছিল, সামাল দিতে ডাকতে হল দমকলকর্মীদের।

ইস্ট ইয়র্কশায়ারের হাল এলাকায় রোজি কোল নামে বছর একুশের এক তরুণী, ঘরোয়া পার্টিতে বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তিতে মগ্ন ছিলেন। কিন্তু কয়েক ক্লাস ওয়াইন আর বেশ কিছুটা টাকিলা সেবন করার পর তাঁর নেশা এতটাই চড়ে গেল যে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। নেশার ঘোরে তিনি প্রবেশ করেন ওয়াশিং মেশিনের মধ্যে। আর তারপরেই ঘটে বিপত্তি। ভিতরে ওয়াশিং  মেশিনের ফ্যান ব্লেডে আটকে যায় তাঁর পা। আর তিনি যতই বেরনোর চেষ্টা করতে থাকেন ততই তাঁর পা আরও জড়িয়ে পড়ে ড্রায়ার ফ্যানে। অবশেষে পরিস্থিতি এমনই বিপজ্জনক হয়ে যায়, ডাকতে হয় দমকলকে। তিনজন দমকলকর্মী এসে অবশেষে অতি সাবধানে বের করে আনেন তাঁকে।

তবে দমকলকর্মীদের আসার আগে তাঁর বন্ধুরাও চেষ্টা করেন রোজিকে বের করতে৷ কিন্তু তাঁরা ব্যর্থ হন। তখন বন্ধুরা ঠিক করেন দমকলকে ডাকা হবে। কিন্তু তাঁরা দমকলকে ফোন করে বলেন ‘একটি বাচ্চা ঢুকে গেছে ওয়াশিং মেশিনে। তাকে বের করতে হবে।’ কিন্তু দমকলকর্মীরা এসে যখন দেখলেন ‘বাচ্চা’-র বয়স ২০-২১ বছর। আর ‘বাচ্চা’ মদ খেয়ে বেহুঁশ হয়ে আছেন, তখন তাঁরা হাসিতে ফেটে পড়েন।

রোজি বলছেন “আমি শুনেছিলাম গাছ থেকে বিড়াল নামতে না পারলেও দমকল কর্মীরা সাহায্য করে থাকেন। সেই কারণেই দমকলকে ডাকার সিদ্ধান্ত”। যদিও পুরো ঘটনায় রোজি সম্পূর্ণ অক্ষতই রয়েছেন। তবুও সাময়িকভাবে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন।

https://twitter.com/TikTab/status/1312024781341028354

দমকলকর্মীরা যাওয়ার আগে নানা উপদেশ দিয়ে যান রোজিকে। আর রোজিও প্রতিজ্ঞা করেন, এই ধরণের অদ্ভুত কাজে আর কোনওদিনই লিপ্ত হবেন না তিনি।

https://twitter.com/TikTab/status/1312024781341028354

RELATED Articles

Leave a Comment