নালার মধ্যে এটা কে? দৈত্যাকার ইঁদুর দেখে স্তম্ভিত বাসিন্দারা!

নালা সাফাই করতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল একটি ইঁদুরের (Rat) দিকে। ইঁদুরটির দৈর্ঘ্য প্রস্থ দেখে তখন ভয়ে কাঁপছেন মেক্সিকোর (Mexico) ওই নালা সাফাইকারী কর্মীরা। তবুও প্রাণ হাতে করে সেই ইঁদুরটিকে নর্দমা থেকে টেনে বার করে মাটির উপর বসাতেই হলো রহস্যের পর্দা ফাঁস। দেখা গেল ইঁদুরটি তুলো ও কাপড় দিয়ে তৈরি। তবে দেখে সেটা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এত অসাধারণ হাতের কাজ।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এই ঘটনা সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল (viral) হয়ে গিয়েছে যেখানে একটি নিকাশি নালার পরিষ্কার করতে গিয়ে এই বিশাল আকার ইঁদুরকে দেখতে পান সাফাই কর্মীরা।এত বড় ইঁদুর থেকে তারা প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন তারপরে সাহস করে সেটিকে বার করে আনতেই দেখা গেল সেটি আসলে কাপড় ও তুলো দিয়ে তৈরি একটি নকল ইঁদুর।

হ্যালোইন উৎসব এর জন্য তৈরি এই দৈত্যাকার ইঁদুরকে কেউ ফেলে দিয়েছিল ড্রেনে। সেটিই নর্দমার একটি অংশে আটকে যায় ফলে নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এদিন ২২ টন লিটার বর্জ্য সাফাই করেন সাফাইকর্মীরা।

এই বিরাট ইঁদুরটিকে রাস্তায় রেখে সাফাই কাজে নামেন কর্মীরা। ইতিমধ্যেই সেই ইঁদুর দেখতে ভিড় জমেছে এবং সেখান থেকেই অনেকে ছবি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিয়ে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় গোটা বিষয়টি।

এর মধ্যেই একজন মহিলা দাবি করে বসেছেন যে এই ইঁদুরটি তার। তিনিই এটিকে বানিয়েছেন কিন্তু তিনি এটিকে ফেলে দেননি। লোপেজ নামের এই মহিলার দাবি তার ইঁদুর কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। বছরখানেক আগে বানানো এই ইঁদুর নর্দমায় পড়ে যায় তারপরে বৃষ্টির জলে সেটি ভেসে যায়। এর পরে তিনি একাধিকবার কর্তৃপক্ষকে নালা পরিষ্কারের দাবি জানালেও কেউ তার কথায় কান দেয়নি। অবশেষে এত বছর পরে তিনি ফিরে পেয়েছেন তার তৈরি সাধের ইঁদুরকে। তার দাবি শুনে তাজ্জব নেটিজেনরা।

RELATED Articles

Leave a Comment