আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করা বড় দায়। বিশ্বাসযোগ্য মনের মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন বর্তমান সময়ে দাঁড়িয়ে। কারণ কোনও মানুষ যখন তখন কাউকে ঠকাতে পারেন। আর এর জেরে আজকাল সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। আর যতই লুকিয়ে কোনও কাজ করা হোক না কেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগে কোনওকিছুই যেন অসম্ভব নয়।
এখন সোশ্যাল মিডিয়া যেন পৃথিবীকে হাতের সামনে এনে দিয়েছে। যে কোনও ছবি বা ভিডিও সহজেই এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছু ঘটনা আমাদের যেমন বেশ আবেগপ্রবণ করে তোলে, তেমনই আবার কিছু ঘটনা আমাদের বেশ হাসায়ও। এমনই একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল এই ভিডিওটি শেয়ার করা হয়েছে গিডে নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা, “স্বামী তাঁর স্ত্রীকে প্রেমিকের সঙ্গে স্কুটিতে যাওরা সময় ধরেছে। কেন দিদি কেন”। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রেমিকের সঙ্গে বাইকে চড়ে ঘুরছেন এক ব্যক্তির স্ত্রী। তা নজরে পড়েছে ঠিক যার পড়ার। কে তিনি? কে আবার, মহিলার স্বামী। একবারে হাতেনাতে বাইকে চড়েই ধরেছেন।
স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখামাত্রই দুজনকেই গালিগালাজ করতে শুরু করে স্বামী। স্ত্রী তো বটেই, তাঁর প্রেমিকও ছাড়া পান নি। এমনকি, স্ত্রী ও তাঁর প্রেমিককে তাড়াও করতে থাকেন তিনি। স্ত্রী ও তাঁর প্রেমিকের ভিডিও রেকর্ড করেন স্বামী। স্ত্রীয়ের উপর তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন স্বামী।
View this post on Instagram
মহিলা ও তাঁর প্রেমিক যখনই বুঝতে পারেন যে মহিলার স্বামী তাদের হাতেনাতে ধরে ফেলেছেন, বেশ হকচকিয়ে যান তারা। স্কুটি থামিয়ে ঘটনাস্থল থেকে পালান তারা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার