গত দু-তিন দিন ধরে যদি আপনি টুইটারে চোখ রাখেন তাহলে একটি হ্যাশট্যাগ আপনার চোখে পড়বে সেটি হল আনইন্সটল ভারত পে #Uninstall BharatPe। যদিও অর্ধেক নেটিজেন জানেন না কেন এই হ্যাশ ট্যাগ ব্যবহার করা হচ্ছে কিন্তু তারা নিজেরা না জেনেই এই হ্যাশট্যাগ দিয়ে যাচ্ছেন টুইটারে। আসুন জানা যাক আসল ব্যাপারটা কী।
যা হয়েছে তা হলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটি অভিযোগ এনেছে অশনীর গ্রোভারের বিরুদ্ধে যে তিনি নাকি অশ্লীলভাবে ফোন কল করেছেন কোটাক মাহিন্দ্রা সংস্থার কর্মী কে।কোটাকগোষ্ঠী দাবী করছে, গ্রোভার এবং তাঁর স্ত্রী মাধুরী একটি ফোনকলে বেশ কিছু অপমানসূচক কথা বলেছেন তাদের। তাই তারা আইনি ব্যবস্থা নিতে চলেছে। ওই ব্যাংকের দাবী হল তাদেরকে ভারতপে এর সিইও একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। কিন্তু সেই আইনি নোটিশের কোন বিশদ কারণ জানানো হয়নি। 30 শে অক্টোবর পাঠানো ওই আইনি নোটিশে বলা হয়েছে যে, কোটাকগোষ্ঠী Nykaa IPO তে অর্থায়ন এবং শেয়ার বরাদ্দ রাখতে ব্যর্থ হয়েছে। এই ক্ষতির জন্য কোটাক মাহীন্দ্রা ব্যাংককে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে।
Ashneer grover opening twitter –#UninstallBharatPe pic.twitter.com/A6YbfU2eaK
— 🚩 Uravashie 🚩 (@G_urvashiee) January 11, 2022
People right now after childish behaviour by Ashneer #UninstallBharatPe pic.twitter.com/DEWfYFx8NY
— RV (@MeBeingspring) January 11, 2022
কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর তরফ থেকে জানা যাচ্ছে যে তাদেরকে যে আইনি নোটিশ পাঠানো হয়েছিল তারা সেটি পেয়েছেন কিন্তু সেইসঙ্গে ভারত পের সিইও তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন তার কল রেকর্ড তারা রেখে দিয়েছেন। তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। যদিও গোটা ঘটনাটি অস্বীকার করেছেন অশনীর।তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক যে ফোন কল রেকর্ডের কথা বলছে তা সম্পূর্ণ মিথ্যা।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ভারতপে সংস্থাটি আসলে কী? এটি হলো একটি আর্থিক প্রযুক্তি সংস্থা যা ছোট ছোট ব্যবসায়ীদের সাহায্য করে থাকে। অশনীর গ্রোভার একটি টুইটে বলেছিলেন, কিছু প্রতারক আছে যারা তহবিল থেকে বিটকয়েন তুলে ফেলার চেষ্টা করছে। সেই সঙ্গে আরও কিছু অপশব্দ ব্যবহার করেছিলেন তিনি যা পরে মুছে দেওয়া হয়। তার এই ট্যুইটের পর এই মূলত ক্ষেপে যায় সাধারণ মানুষ। তারপরই আনইন্সটল ভারতপে রব ওঠে টুইটারে।





