নানান সময়ই নানান ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা নিয়ে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে যায়। এর আগেও বিমানের মধ্যেকার নানান ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হল বিমানের মধ্যেই এক যুগলের সঙ্গমের ভিডিও।
যাত্রীবাহী বিমানের মধ্যেই সঙ্গমে লিপ্ত হন এক যুগল। আর সেই ভিডিও ভাইরাল হতেই মহাবিপাকে সেই বিমান সংস্থা। বিমান কর্মীদের বিরুদ্ধেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় তুমুল হইচই পড়েছে।
ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর এক বিমানে। জানা গিয়েছে, বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন এক যুগল। সেই ঘটনা ধরা পড়ে ককপিট-নিয়ন্ত্রিত ক্যামেরায়। যুগলের সেই অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিমানের কর্মীরাই সেই ভিডিও ভাইরাল করেছেন বলে অভিযোগ।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে প্রতিবাদ জানান সাধারণ মানুষ। নেটিজেনদের ক্ষোভের মুখে সংশ্লিষ্ট সেই বিমান সংস্থা। বিমানকর্মীদের এহেন আচরণে ক্ষুব্ধ সকলে। কোনও যুগলের এহেন গোপন মুহূর্তের ভিডিও কীভাবে ক্যামেরাবন্দি করা হল আর তা কীভাবেই না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই।
এই ভিডিও প্রসঙ্গে এক নেটনাগরিক লেখেন, “সুইস এয়ারের বিমানটি ব্যাঙ্কক থেকে জুরিখ যাচ্ছিল। প্রথম শ্রেণিতে যাত্রা করছিলেন ওই দু’জন। গোপনে তাঁদের সঙ্গমের ভিডিও ক্যামেরাবন্দি করেন পাইলটেরা। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে”।
A couple on board a recent Swiss Air flight from Bangkok to Zurich joined the mile-high club in the first-class galley while secretly being recorded by the pilots.
The cockpit crew are now under investigation for sharing the footage on group chats which has since gone viral. pic.twitter.com/B9cGA8dVKZ
— ᒍᑌᔕT ᗰIKE (@JustMikeMcKay) December 5, 2024
এই ঘটনায় সুইস এয়ার মুখপাত্র মেইক ফুলরট সংবাদমাধ্যমে জানিয়েছেন, “যাত্রীদের সম্মতি ছাড়া এই ধরনের ভিডিও রেকর্ড করা এবং তা এ ভাবে ছড়িয়ে দেওয়া মূল্যবোধের পরিপন্থী। এ ক্ষেত্রে সুরক্ষাবিধিও লঙ্ঘন করা হয়েছে”। এই ঘটনায় সংস্থার তরফে সংশ্লিষ্ট সেই বিমানের কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলে খবর। সত্যিই কোনও বিমানকর্মীই এই ভিডিও ভাইরাল করেছেন কী না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।





