ঘুম থেকে উঠে আপনি যদি হঠাৎ দেখেন আপনার পাশে রাখা আপনার আইফোনটি নেই তাহলে নিশ্চয়ই বুকটা ছ্যাঁত করে উঠবে। এরকমটাই মালয়েশিয়ার জ্যাকরিজ রোডজির হয়েছিল গত সেপ্টেম্বরে। ঘুম থেকে উঠে চোখে পড়েছিল শুধু আই ফোনের কভার রাখা আছে পাশে ফোনটা নেই।

রোডজি প্রথমে ভেবেছিলেন তার ফোন চুরি হয়ে গিয়েছে কিন্তু চোর যে এই মহান প্রাণী তিনি স্বপ্নেও কল্পনা করেন নি। অনেক খোঁজাখুঁজির পরেও যখন ফোনটি পেলেন না তখন তিনি ভাই কে বলেছিলেন তার ফোনে একটা ফোন করতে। তার ভাই যখন ফোন করলেন দেখা গেল যে বাড়ির পিছনের জঙ্গল থেকে ভেসে আসছে রিংটোন এর আওয়াজ। দৌড়ে জঙ্গলে যেতে দেখা গেল মাটির মধ্যে কাদা মাখা অবস্থায় পড়ে রয়েছে আইফোনটি। তিনি ভাবলেন হয়তো চোর কোন প্রমাণ রেখে গেছে তাই ইন্টার্নাল ড্যামেজ হওয়ার পরেও ফোনটি তিনি চালানোর চেষ্টা করেন এবং সেখানেই দেখেন চোরের ফটো!

ফটো গ্যালারি খুলতেই দেখা যায় চোর নিজের সেলফি তুলেছে। সেই চোর আর কেউ নয়, মিষ্টি একটি হনুমান! ফোন চুরি করে সে মনের সুখে সেলফি তুলেছে এবং বিভিন্ন আর্টিস্টিক কায়দায় ফটোও তুলেছে! আপনাদের জন্য রইল এই দুষ্টু হনুমানের মিষ্টি কিছু কীর্তির ছবি।
রোডজি যত গ্যালারিতে সার্চ করছিলেন তত তার ফোন চুরি হওয়ার দুঃখ কম ছিল কারণ সেই গ্যালারিতে এমন মজাদার সেলফি ছিল যে রোডজি সেগুলো দেখে হেসে খুন হয়ে যাচ্ছিলেন। কিছু ছবি স্পষ্ট আসেনি যেহেতু ফোনের ইন্টারনাল ড্যামেজ হয়েছে কিন্তু যে ক’টি স্পষ্ট এসেছে তাতে সেই হনুমানের বিস্ফারিত চোখ দেখে আপনিও মজা পাবেন।
দেখে নিন এই হনুমানের দৃষ্টিতে জঙ্গলকে কিরকম আর্টিস্টিক কায়দায় দেখা যায়। রোডজি মজা করে বলছেন, এই হনুমানটির ফটো তোলার দক্ষতা কিন্তু একদম উচ্চপর্যায়ের এবং শিক্ষানবিশ হিসাবে সে কিন্তু দারুণ কাজ করেছে।





