বাঙালির আনন্দ, হই-হুল্লোর, নাচ, গান, খাওয়া-দাওয়া সবই হয় পুজো-পার্বণকে ঘিরে। বিশেষত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজাতে সব ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠেন আপামর বাঙালি। পুজো মানেই বাঙালির কাছে তা। পুজোর এই চারটি দিনের অপেক্ষায় থাকেন সকলে। তবে বাঙালির এই উৎসব শুধু বাংলাতে নয়, মুম্বাই-আমেরিকার মতন বাইরের বিভিন্ন শহরে ও দেশে দুর্গাপুজো হয়ে থাকে।
সেরকমই মুম্বাইতে মুখার্জি পরিবারে দুর্গাপুজো আয়োজিত হয়। সকলেই জানেন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জির পরিবারের এই পুজোর কথা। গতবছর করোনা পরিস্থিতিতে কিছুটা খামতি ছিল। কিন্তু এই বছর ফের আবার ধুমধাম করে আয়োজন হয়েছে দুর্গাপুজোর। এদিন মুখার্জি পরিবারে উপস্থিত হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুজা, রানী এবং কাজল। সঙ্গে ছিলেন পরিবারের আরও বাকি সদস্যরা। এই বছর অভিনেত্রী কাজল মুখার্জির লুক দর্শকদের বেশ পছন্দ হয়েছে।
View this post on Instagram
কখনও নীল, কখনও আবার লাল, কখনও সবুজ রঙের শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী। অষ্টমীর সকালে তাঁকে দেখা গিয়েছে লাল রঙের শাড়ি আর ব্যাকলেস ডিপ নেক গলার ব্লাউজে। কিন্তু এদিন প্রশংসার পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। অনেকেই অভিনেত্রীর উন্মুক্ত ক্লি’ভে’জ নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে তাকে সরাসরি ‘মোটা’ বলে কটাক্ষ করেছেন।
এদিকে অষ্টমীর দিন রানী রঙের বেনারসিতে দেখা গিয়েছিল কাজল মুখার্জির বোন তানিশাকে। আটপৌরে ভাবে শাড়ি পরেছিলেন এদিন। অন্যদিকে অষ্টমীর রাতে নীল শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। নবমীর রাতে আবার সবুজ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন। এরকমই নানা রঙের শাড়িতে জাঁকজমক ভাবে সেজে উঠেছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা কাজল। তাঁর প্রত্যেকটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তাঁর অসাধারণ লুকে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু কুমন্তব্য শুনতে হয়েছে নেটিজেনদের একাংশের তরফ থেকেও।





