অভিনয় জগতে আসা বাংলা সিনেমা দিয়ে! টলিউড দিয়ে নিজেদের ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউডের এই ৮ জনপ্রিয় অভিনেত্রী

হিন্দি সিনেমা জগতের তাঁরা কুইন হলেও, অভিনয় জগতে কাজ শুরু করেছিলেন বাংলা সিনেমা দিয়েই। বলিউডে কাজ করার শখ থাকে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর। এমনকি টলিউডের তারকারাও বলিউডে কাজ করার সুযোগ খুঁজে থাকেন আজকাল। সেই তারকাদের তালিকা লিস্ট বেড়ে গিয়েছে এখন। ছোটপর্দা হোক কিংবা বড় পর্দা বলিউডে ওয়েব সিরিজ বা ছবি করার জন্য মুখিয়ে থাকেন সকলে। তবে এই চল আজকের নয় বহুদিনের।

আগেও বাংলার একাধিক নায়ক-নায়িকা কাজ করেছেন বলিউডে। আবার অনেকেই টলিউড থেকে বলিউডে গিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। এখন তাঁরা বলিউডের নামিদামি তারকাদের মধ্যে একজন। প্রথমেই সেই তালিকায় নাম আসে জয়া বচ্চনের। মিসেস জয়া বচ্চন হওয়ার আগে তিনি ছিলেন জয়া ভাদুড়ি। বাঙালি মেয়ে। বাংলা ছবিতে কাজ করতে করতে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তারপর বাকিটা ইতিহাস! আজ তিনি টলিউড এবং বলিউড উভয়েরই একজন এভারগ্রীন অভিনেত্রী। পাশাপাশি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের বউ। কিন্তু তাঁর প্রথম ছবি ছিল সত্যজিৎ রায়ের ‘মহানগর’। যেখান থেকেই অভিনয় জগতে পা রেখেছিলেন আজকের জয়া বচ্চন।

এর পর তালিকায় নাম রয়েছে শর্মিলা ঠাকুরের। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে যে ক’টি মূল্যবান রত্ন ছবির দুনিয়ায় এসেছে, তাঁদের মধ্যে একজন হলেন শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এ সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী। এরপর জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছিলেন তিনি। এই তালিকায় নাম রয়েছে রাখি গুলজারের। তিনিও বলিউডের আরও এক সুন্দরী অভিনেত্রী। কিন্তু ক্যারিয়ার শুরু হয়েছিল টলিউড দিয়েই। রাখি গুলজার টলিউডের পরিচালক দিলীপ রায়ের ‘বধূবরণ’ ছবিতে অভিনয় করেই প্রথম নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর তিনি পা রেখেছেন বলিউডে।

এরপর তালিকায় নাম আসে বিদ্যা বালান, রানী মুখার্জী, কঙ্কনা সেন শর্মা, রাধিকা আপ্তে ও সোহা আলী খানের। বিদ্যা বালান বাংলা এবং বাংলা সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তিনি নিজেই তা স্বীকার করেছেন। কিন্তু পাশাপাশি কাজ করেছেন বলিউডেও। তাঁর ‘শকুন্তলা দেবী’ ছবি বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে। আবার বাংলা ছবি ‘ভালো থেকো’তে ‘আনন্দি’র চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী।

এদিকে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রানী মুখার্জী। কিন্তু অভিনয় দুনিয়ায় তাঁর এন্ট্রি হয়েছিল বাংলা ছবি দিয়েই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রথম অভিনয় করার সুযোগ পান তিনি। ‘বিয়ের ফুল’ ছবি দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে একসঙ্গে ছিলেন ইন্দ্রানী হালদার, সব্যসাচী চ্যাটার্জীও। এরপর ধীরে ধীরে বলিউডের চেনামুখ হয়ে ওঠেন আদিত্য চোপড়ার স্ত্রী তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী।

অন্যদিকে কঙ্কনা সেন শর্মা অপর্ণা সেনের কন্যা বলিউড এবং টলিউডের একজন বিখ্যাত ও পরিচিত মুখ। তাঁর প্রথম ছবি ‘এক যে আছে কন্যা’। অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন বাংলা ছবি দিয়ে। তারপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তালিকায় রয়েছেন রাধিকা আপ্তে। মূলত একজন মারাঠি অভিনেত্রী তিনি। ইদানিং বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু অভিনয় জগতে পা রেখেছেন সাউথ ইন্ডিয়ান বা বলিউড দিয়ে নয়, টলিউড থেকে। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘অন্তহীন’এ প্রথম কাজ করার সুযোগ পান অভিনেত্রী।

তালিকায় নাম রয়েছে সোহা আলী খানেরও। শর্মিলা ঠাকুরের মতো অভিনয় শুরু করেছিলেন টলিউডের হাত ধরেই। ‘ইতি শ্রীকান্ত’ ছবি দিয়ে তাঁর অভিনয় জগতে যাত্রা শুরু। এরপর পাকাপাকিভাবে বলিউডে কাজ শুরু করেন।

ইদানিং এই তালিকায় নাম জুড়েছে টলিউডের বহু তারকার। বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তাঁরা। টোটা রায়চৌধুরী থেকে শুরু করে অনেকেই রয়েছেন সেখানে। তবে এইটুকুনি বোঝা গিয়েছে, এই রীতি এখনকার নয় বহুদিন আগের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles