একসময় বলিউডের নামকরা অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম আসত। দাপটের সঙ্গে নিজের কাজ করে গিয়েছেন। প্রচুর হিট ছবিও করেছেন। হিন্দি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রঞ্জিতা কউর। বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে অভিনয়জগতে পা রাখলেও, শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়েছিলেন। বলিউডে নিজের জমি আর শক্ত করে ধরে রাখতে পারেননি অভিনেত্রী।
সেই সময়কার সমস্ত প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। সেই তালিকায় নাম আসে রাজেশ খান্না থেকে শুরু করে সঞ্জীব কুমারের। এমনকি ধর্মেন্দ্র, বিনোদ খান্না, রাজ বব্বর, দীপক পরাশর, বিনোদ মেহরা, অমল পালেকর, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু সব থেকে বেশি কাজ করেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে।
টলিউড আর বলিউড একসঙ্গে কাঁপিয়ে বেরিয়েছেন যেই অভিনেতা, জানা গিয়েছে ১১টি ছবিতে তাঁর সঙ্গেই কাজ করেছেন। মিঠুন চক্রবর্তী আর রঞ্জিতার জুটি সেই সময়ে হিট ছিল। ‘তকদীর কা বাদশা’, ‘তরানা’, ‘হম সে বর কার কৌন’-সহ অনেক সিনেমাই তাদের সুপারহিট হয়েছিল। প্রায়ই একজন আরেকজনের তারিফ করতে থাকতেন। জানিয়েছিলেন, একজন অপরজনের সঙ্গে কাজ করতে ভালোবাসতেন।
এমনকি নিজেরাই জানিয়েছিলেন সেই কথা। অভিনেত্রী রঞ্জিতা কউর নিজেই বলেছিলেন, ভালো অভিনেতার পাশাপাশি মিঠুন একজন ভালো মানুষও। কিন্তু পরে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ে ছিলেন অভিনেত্রী। মিঠুন চক্রবর্তী এগিয়ে গেলেও, কার্যত খেই হারিয়ে ফেলেছিলেন রঞ্জিতা। তার অন্যতম কারণ ছিল মিঠুন চক্রবর্তীর নাচ। সবমিলিয়ে মিঠুনের উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের।
কিন্তু দর্শকদের আকর্ষণ নিজের দিকে টানতে পারেননি অভিনেত্রী। পরবর্তীতে সেই ক্ষোভেই মিঠুনের প্রতি বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি জানান, তাঁর ক্যারিয়ার মুখ থুবরে পড়েছে মিঠুন চক্রবর্তীর জন্যই। সেই সময় সুপারহিট নায়িকারা যখন মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে চাইতেন না, তখন তিনিই একমাত্র অভিনেত্রী যিনি কাজ করেছেন। এদিন আক্ষেপের সুর শোনা গিয়েছে অভিনেত্রীর গলায়।
কিন্তু মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠদের দাবি এই অভিযোগ মিথ্যে। এক সময় যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরবর্তীতে তাঁরই বিরুদ্ধে অভিযোগ করেছেন।





