কেরালার ঋষি কার্তিকেয়ন এবং লক্ষ্মী পড়েছেন বড় বিপাকে। শখ করে পোস্ট ওয়েডিং ফটোশুট করতে গিয়ে এবার নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়লেন কেরালার এই নববিবাহিত দম্পতি।
গত ১৬ই সেপ্টেম্বর পরিস্থিতিতেই নমো নমো করে বিবাহ অনুষ্ঠান সারেন এই দম্পতি। বড় করে অনুষ্ঠান না করার জন্য একটা দুঃখ থেকেই গিয়েছিল তাই নিজেদের বিয়েকে উদযাপন করতে অভিনব বুদ্ধি মাথায় আসে এই যুগলের। কেরালার ইদুক্কি চা-বাগানে তারা পোস্ট ওয়েডিং ফটোশুট করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বয়ে যায় সমালোচনার ঝড়।
পরনে পোশাক বলতে দুজনে শুধু একটি সাদা চাদর দিয়ে নিজেদেরকে মুড়ে রেখেছেন। এই ভাবেই বিভিন্ন মজাদার এবং ঘনিষ্ঠ মুহূর্তের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষি এবং লক্ষ্মী। স্বাভাবিকভাবেই নেটিজেনরা এই ছবি দেখে ক্ষিপ্ত। অনেকের মতে, লক্ষ্মী নগ্নতাকে প্রমোট করছেন। এগুলো কী ধরনের অসভ্যতা? এইরকম অভদ্র ভাবে পোস্ট ওয়েডিং ফটোশুট করা কেন? ইত্যাদি প্রশ্নের জেরে রোজ জর্জরিত হচ্ছেন এই নব দম্পতি।
যদিও ঋষি এবং লক্ষ্মী সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের শরীরের এমন কোন অংশ দেখা যাচ্ছে না যাতে মনে হচ্ছে তারা নগ্ন।এর চেয়েও বেশি খারাপ পোশাকে লোকজন ফটোশুট করে। আর তারা এখন বিবাহিত দম্পতি তাই তাদেরকে ট্রোল করে সমালোচকদের কোন লাভ হবে না, দৃঢ় ভাষায় নেটিজেনদের মন্তব্যকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এই নববিবাহিত দম্পতি।





