কাঁচা বাদাম এখন অতীত, সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে ঝালমুড়ি বিক্রেতা, ‘ভালোবাসার ঝালমুড়ি, হাফ দশ ফুল কুড়ি’

কিছুদিন আগেই ‘কাঁচা বাদাম’ গানে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই গানের জেরে তুমুল ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। নানান ইউটিউবার তাঁর সঙ্গে দেখা করে নানান ভিডিও বানিয়েছিলেন। এমনকি রাজনীতিবিদ মদন মিত্র পর্যন্ত বাদাম কাকুর গানে মুগ্ধ হন।

এই ‘কাঁচা বাদাম’ গান শুধু বাংলাতেই নিয়, বিদেশের মাটিতেও নিজের খেল দেখিয়েছে। বিদেশে এই গানের রিমেক তৈরি হয়েছে। কাঁচা বাদাম কাকুর অ্যালবামও বেরিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান সময় নানান ভিডিও বা ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এবার বাদাম কাকুকে পিছনে ফেলে ফের সোশ্যাল মিডিয়ার জেরে উঠে এলেন এক ঝালমুড়ি বিক্রেতা। আর বাদাম কাকু নয়, এবার নেট কাঁপাচ্ছেন এক ঝালমুড়ি কাকু, যার গান ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঝালমুড়ি বিক্রি করার সময় তিনি গাইছেন “ভালোবাসার ঝালমুড়ি হাফ দশ ফুল কুড়ি, যেটা খায়না শুধু দাদা দিদি খায় শুদ্ধ বুড়ো বুড়ি”। তবে তাঁর এই গানকে গান না বলে নিছকই কবিতা বলা ভালো হবে।

তবে গানই হোক বা কবিতা, ঝালমুড়ি বিক্রেতার এই কথা কিন্তু আকর্ষণ করেছে নেটিজেনদের। এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। বাদাম কাকুর পর ফের নেট দুনিয়া মেতে উঠেছে এই ঝালমুড়ি বিক্রেতাকে নিয়ে। তিনিও বাদাম কাকুর মতো এতটা জনপ্রিয়তা পান কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles