বাড়ির ছাদে কালো ড্রামে উঠে পতাকা লাগাচ্ছেন ঠাকুমা, সাপোর্ট দিলেন বৃদ্ধ! স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়া ধরা পড়ল এমনই ছবি

গতকাল আমরা সবাই ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করেছি। সকলেই আমরা দেশকে ভালোবাসি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দু’জন বৃদ্ধ মানুষের দেশকে ভালোবাসার যে ছবি ফুটে উঠেছে তার নজর কেড়েছেন নেটিজেনদের।

ছবিটি ট্যুইট করেছেন আনন্দ মাহিন্দ্রা। ছবিতে দেখা যাচ্ছে কোন এক বাড়ির ছাদে এক বৃদ্ধ দম্পতি ছাদের উপর একটি রডে পতাকা লাগানোর ব্যবস্থা করেছেন। সেই রড অবধি পৌছানোর জন্য এক বৃদ্ধা মহিলা কালো রঙের জলের ড্রামের ওপর উঠেছেন। যাতে তিনি পড়ে না যান তাকে সাপোর্ট দিচ্ছেন নিচে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ভদ্রলোক।

দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এ বছর ‘হর ঘর তেরাঙা ‘ ডাক দিয়েছেন। সেই ডাকে ওই বৃদ্ধ দম্পতিও সাড়া দিয়েছেন। নিজের বাড়িতে তারা পতাকা লাগিয়েছেন।

https://twitter.com/anandmahindra/status/1558759155040657409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1558759155040657409%7Ctwgr%5Ef522d8d685c9c507c6a5ed756ad5ee418f6b89f4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Foffbeat%2Fviral-picture-of-old-couple-hoisting-national-flag%2F

আনন্দ মাহিন্দ্রা এই ছবি পোস্ট করার সঙ্গে একটি বার্তাও দিয়েছেন। বলেছেন, চারপাশে সব কিছু দেখে যদি আপনার মনে হয় থাকে স্বাধীনতা দিবস নিয়ে এত মাতামাতির কি আছে তাহলে এই দুটো মানুষকে গিয়ে প্রশ্ন করুন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles