অহংকারী স্বভাবের কারণে মুম্বাই থেকে রানাঘাট স্টেশনে ফেরত রানু মন্ডল, গান ভাইরাল নেট দুনিয়ায়

তার সুমধুর কন্ঠের স্বর তাকে রানাঘাট স্টেশন থেকে পৌঁছে দিয়েছিল মুম্বাইতে। সেখানে হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে বেশ কয়েকটি গান গেয়ে ফেলেছিলেন রানু মন্ডল। কিন্তু ভাগ্যের ফেরে এবং নিজের অহংকারই স্বভাবের জেরে তাকে বর্তমানে ফিরে আসতে হয়েছে রানাঘাটে। ফের শুরু হয়েছে আর্থিক অভাব।

এবার রানু মন্ডলের গাওয়া একটি পুরনো গানের ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে পার্লার থেকে সাজগোজ করে নীল রঙের শাড়ি এবং লাল রঙের ব্যাগ হাতে রানু মন্ডল লতা মঙ্গেশকরের গাওয়া ভাল করে চেয়ে দেখো চেয়ে দেখো চিনতে পারো কিনা গানটি খালি গলায় গেয়ে চলেছেন।

https://www.facebook.com/sarodsrinjoy/videos/1804716133014366/

সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে আজ যে ফকির কাল সে রাজা হয়েও যেতে পারে। রানাঘাট স্টেশনে বসে গান গাওয়া ভিখারিনী রানু মন্ডলের প্রতিভা এই ফেসবুকের হাত ধরেই পৌঁছে গিয়েছিল বিশ্ব দরবারে। সেখান থেকে বাণিজ্য নগরীতে পাড়ি এবং রেকর্ডিং স্টুডিওতে নিজের গান রেকর্ড করা হিমেশ রেশমিয়ার সঙ্গে। জীবনযাত্রা টা স্বপ্নের মতই ছিল কিন্তু স্বপ্ন ভঙ্গ হতে বেশি দেরি লাগে নি কারণ মুম্বাইয়ের টিকে থাকতে গেলে দরকার উপযুক্ত প্রশিক্ষণের এবং রানু মন্ডল এর এই প্রশিক্ষণ ছিল না। সবথেকে বড় কথা তিনি হঠাৎ করেই মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেছিলেন যাতে স্বয়ং হিমেশ রেশমিয়া পর্যন্ত বিরক্ত হতে শুরু করেন। তাই আবার রানাঘাটেই ফিরতে হলো তাকে। এখন সেখানেই কষ্টে-সৃষ্টে দিন গুজরান করছেন এই লতাকন্ঠী।

আরও অন্যান্য খবর