ছেলে পাইলট, সেই বিমানেই মা-বাবা প্যাসেঞ্জার সিটে! তারপর ছেলে কী করল দেখুন

সকল মা- বাবা চান তাঁদের সন্তানরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় এবং ভালো মানুষ হয়। তাঁদের ছেলেমেয়েরাও চাই বাবা-মা যেন খুশি থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

এক দম্পতি জয়পুরের বাড়িতে ফিরবেন বলে প্লেনে চেপে বসেছিলেন। তখনও তাঁরা কিছু জানতেন না, তাঁদের জন্য কী সাপ্রাইজ অপেক্ষা করছে। ফ্লাইটে চেপে দেখেন তাঁদের একমাত্র ছেলে পাইলটের পোশাকে দাঁড়িয়ে আছেন। মা-বাবাকে প্লেনে চাপিয়ে নিয়ে গেলেন নিজেদের বাড়ি রাজস্থানের জয়পুরে।

ওই পাইলটের নাম কমল কুমার। ইনস্টাগ্রামে তিনি এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিওটিতে ভিউজ হয়েছে ২.৭ মিলিয়ন এবং লাইক করেছেন ১ লক্ষ ১৩ হাজারেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটিতে দেখা যায় কমল কুমার মা-বাবার সঙ্গে ককপিটেও বসে আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kamal Kumar (@desipilot11_)

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি আকাশে উড়তে শুরু করার পরের মুহূর্ত থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিলাম। শেষমেশ তাঁদের জয়পুরে উড়িয়ে নিয়ে যাওয়ার সুযোগটা আসে আমার কাছে। সত্যিই এ এক অনবদ্য অনুভূতি।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর