রাহুর কৃপায় বদলে যায় ভাগ্য! এই ৩ রাশির মানুষরা হঠাৎ হয়ে যান বড়লোক, মেলে যশ আর খ্যাতিও

জ্যোতিষে রাহুকে বলা হয় সবচেয়ে রহস্যময় গ্রহ। নিজের কোনও আলো নেই, কিন্তু প্রভাব? দারুণ! জীবনে হঠাৎ টার্নিং পয়েন্ট, অপ্রত্যাশিত সাফল্য, অথবা গোপন প্রতিভার প্রকাশ—সবকিছুর পিছনেই থাকতে পারে রাহুর খেলা। একে তো ছায়াগ্রহ, আবার প্রচণ্ড শক্তিশালীও।

রাহু যদিও কোনও রাশির মালিক নয়, কিন্তু কিছু কিছু রাশির ওপর তার আলাদা কৃপা থাকে। এই রাশির জাতকরা খুব অল্প সময়েই সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারেন। হঠাৎ করেই ভাগ্য ফিরতে থাকে—যার নাম রাহুর আশীর্বাদ। চলুন দেখে নিই, কোন ৩ রাশি রাহুর সবচেয়ে প্রিয় আর কাদের ভাগ্যে লেখা থাকে হঠাৎ করে বড়লোক হওয়ার সম্ভাবনা।

মিথুন রাশি
মিথুন রাশি হল রাহুর সবচেয়ে ফেভারিটদের মধ্যে এক নম্বরে। রাহু এঁদের জীবনে এনে দেয় বুদ্ধি, কৌতূহল আর একাধিক প্রতিভা। লেখালেখি, মিডিয়া, কমিউনিকেশন বা শেখার জগতে দারুণ পারদর্শী হন এঁরা। রাহুর প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকারা খুব সহজে জনপ্রিয়তা, সম্মান আর অর্থলাভ করতে পারেন। এদের অর্থের টানাটানির দিন খুব বেশি দিন থাকে না। ভাগ্যও সঙ্গে থাকে বেশিরভাগ সময়।

বৃশ্চিক রাশি
রাহুর সবচেয়ে বেশি পছন্দের রাশি বলা হয় বৃশ্চিককে। এই রাশির জাতকরা জীবনে হঠাৎ করে বিশাল কিছু অর্জন করে ফেলেন—ক্যারিয়ারে বড় সাফল্য, ব্যবসায় মুনাফা, একাধিক ইনকামের উৎস। আশপাশের মানুষ অবাক হয়ে যান এই উত্থান দেখে। শুধু তাই নয়, বৃশ্চিক রাশির মানুষজন সমাজে সম্মান পান, সন্তানদের নিয়ে গর্ব করেন এবং কখনও কখনও কোনও ভাবনার বাইরে গিয়েও উচ্চপদে বসে যান। রাহুর আশীর্বাদ থাকলে এঁদের পেছনে ফিরে তাকাতে হয় না।

সিংহ রাশি
জ্যোতিষ মতে সিংহ রাশিতেও রাহুর প্রভাব শুভ হয়। রাহু যদি সিংহ রাশিতে অবস্থান করে, তাহলে হঠাৎ করে প্রচুর টাকা আসতে পারে হাতে। এমনকি অনেক সময় জীবনটাই বদলে যেতে পারে। অনেকেই ভেবে নেন, শুধু শুক্র গ্রহই কি সুখের কারণ? না, রাহুও সেই ক্ষমতা রাখে। যদি কারও কুণ্ডলীতে রাহু শক্তিশালী থাকে আর রাশিও সঙ্গে থাকে, তাহলে জীবনে সুখ, ধন-সম্পদ, খ্যাতি—সব পাওয়া সম্ভব।

রাহুর দ্বৈত স্বভাব

আরও পড়ুনঃ Nandini Bhattacharya : “বিয়ে, ডিভোর্স, খোরপোশ—সব মিলিয়ে এক ধরনের ব্যবসা!” সমাজের নারী ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন পুরুষাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য!

তবে একটা কথা মাথায় রাখা দরকার—রাহু যেমন হঠাৎ খ্যাতি-সম্পদ এনে দিতে পারে, তেমনি বিপদও ডেকে আনতে পারে। বদ অভ্যাস, ভুল সঙ্গ, সম্পর্কের টানাপড়েন, এমনকি স্বাস্থ্য সমস্যা—সবই রাহুর অশুভ প্রভাবে হতে পারে। তাই রাহু যদি প্রতিকূলভাবে কোষ্ঠীতে অবস্থান করে, তাহলে সাবধান হওয়া জরুরি। কিন্তু যদি রাহু থাকে শুভ ঘরে, অনুকূল গ্রহের সংস্পর্শে—তাহলে তো কথাই নেই! একেবারে জীবন বদলে যাওয়ার মতো ঘটনা ঘটে যায়।

RELATED Articles