‘টয়লেট’ শব্দের মানে কী? উত্তরে স্কুল পড়ুয়া যা উত্তর দিল, শুনে হাসিতে ফেটে পড়েছে নেট দুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। কাজের ফাঁকে মনোরঞ্জনের জন্য আমরা সকলেই অল্পবিস্তর সোশ্যাল মিডিয়াতে ঢুঁ মারি বই কি! এই সোশ্যাল মিডিয়াতেই মাঝেই মধ্যেই নানান ধরণের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

কখনও সেই সমস্ত ভিডিও আমাদের অনাবিল আনন্দ দেয়, কখনও বা আবার সেই ভিডিও আমাদের আবেগপ্রবণ করে তোলে। কোনও ভিডিও আমাদের চোখে জল এনে দেয় তো কোনও ভিডিও দেখে আমরা হাসি থামাতেই পারি না। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়।

একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক রিপোর্টার একটি স্কুলের এক পড়ুয়াকে ক্লাসরুমের মধ্যেই কিছু প্রশ্ন করছেন। প্রথমের দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও শেষে ফাটে একটি বড় বোমা।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই রিপোর্টার প্রথমে ওই পড়ুয়াকে তার বাবার পেশা, স্কুলে খাওয়া-দাওয়া পানীয় জল সম্পর্কে নানান প্রশ্ন জিজ্ঞেস করেন। নানান তথ্য চান পড়ুয়ার কাছে। ওই পড়ুয়া সমস্ত প্রশ্নের উত্তরই ঠিকঠাক দেয়। কিন্তু এরপর যা ঘটে, তার জন্য হয়ত কেউই প্রস্তুত ছিলেন না।

এরপরই ওই রিপোর্টার ওই পড়ুয়াকে প্রশ্ন করেন যে ‘টয়লেট’ শব্দের অর্থ কী? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটল ওই পড়ুয়ার। প্রথমেই সে বলে টয়লেট মানে ক্লাস। তারপর ফের তাকে জিজ্ঞেস করলে সে উত্তর সেয় স্কুল। ‘টয়লেট’ শব্দের এমন সব অর্থ শুনে ভিরমি খেয়েছেন নেটবাসীরা।

 

View this post on Instagram

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

এই ভিডিওটি ক্রমেই ভাইরাল হয়। নেটবাসীরা লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন এই ভিডিওতে। নানান মানুষ নানান মজার মজার কমেন্টও করেছেন এই ভিডিও দেখা। তবে পড়ুয়ার এমন উত্তর শুনে বেশ হতবাক হয়েছেন সকলেই।

RELATED Articles

Leave a Comment