ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর নানান ভিডিও দেখে মজা পান তাঁর অনুরাগীরা। কিন্তু এবার তিনি এমন একটি ভিডিও পোস্ট করলেন, যা দেখে রীতিমতো হতভম্ব গিয়েছেন নেটিজেনরা।
শিখর ধাওয়ানের পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর বাবা তাঁকে বেধড়ক মারধর করছেন। এমনকি, মাটিতে ফেলে মারছেন সকলের প্রিয় ‘গব্বর’কে। কিল, ঘুষি, লাথি কিছুই বাদ নেই। শিখর ধাওয়ান নিজেই এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এভাবে শিখরকে মার খেতে স্বভাবতই বেশ হতবাক হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা সকলেই প্রশ্ন তুলেছেন কেন তাঁকে এভাবে মাটিতে ফেলে মারা হচ্ছে। তবে ভিডিওটি ভালোভাবে দেখলেই বোঝা যাবে যে আসলে ভিডিওটি পুরোটাই করা মজার ছলে।
এর আগেও নানান ধরণের এমন মজার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এর আগেও তাঁর বাবার সঙ্গে মজা করে নানান ভিডিও পোস্ট করেছেন শিখর ধাওয়ান। এই ভিডিওতে দেখা যাচ্ছে, শিখর ধাওয়ানের বাবা মহিন্দর পল মজার ছলে নিজের ছেলেকে লাথি, ঘুষি মারছেন। শিখর ধাওয়ানের দল পাঞ্জাব কিংস আইপিএলে পঞ্চদশ তম সংস্করণে প্লে অফে জায়গা করে নিতে পারেনি। এর ফলে আপাতত জন্য পরিবারের সঙ্গেই রয়েছেন শিখর ধাওয়ান।
View this post on Instagram
উল্লেখ্য, এবছরের আইপিএলেও অনুরাগীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে পঞ্জাব। তবে শিখর নিজের ফর্মে একেবারে বলিষ্ঠ ছিলেন। ১৪টি ম্যাচে গড়ে ৩৮.৩৩ রান করে ৪৬০ রান করেছেন শিখর। কিন্তু পঞ্জাব প্লে অফে পৌঁছতে পারে নি।






