বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করার নামই তো মনুষ্যত্ব। কিন্তু সেটা এখন মানুষ ভুলতে বসেছে। তবে কিছু মানুষের মধ্যে এখনও মনুষ্যত্ব বেঁচে রয়েছে, তা আবারও প্রমাণ করে দিলেন খাবার ডেলিভারি সংস্থা সুইগির এক ডেলিভারি বয়।
বিপদের সময় এক মুমূর্ষু ব্যক্তিকে নিজের বাইকে করে হাসপাতালে পৌঁছে দিলেন তিনি। এর জেরে নতুন জীবন ফিরে পেলেন ওই ব্যক্তি। সেই ডেলিভারি বয় ম্রুনাল কিরদাত এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার নায়ক হয়ে উঠেছেন।
তবে ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগে, ২৫শে ডিসেম্বর। এদিন মুম্বইয়ের রাজপথে প্রবল জ্যাম ঠেলে অবসরপ্রাপ্ত কর্নেল মোহন মালিককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁর পুত্র। কিন্তু জ্যামের জেরে গাড়ির চাকা যেন এগোতেই চাইছিল না।
ফলে বাধ্য হয়ে আশপাশে থাকা টু হুইলার চালকদের তিনি অনুরোধ করতে থাকেন যদি কেউ তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কেউ সাড়া দেননি কেউ। সেই সময় দেবদূতের মতো এগিয়ে আসেন ম্রুনাল। নিজের বাইকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন ওই বৃদ্ধকে।
সঠিক সময়ে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোহন মালিক। তাঁর জীবনদাতা ম্রুনালের কাছে তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। তিনি বলেন, “আমার কাছে, সত্য়িই উনি একজন ত্রাতা”। এরই সঙ্গে তিনি বারবার উল্লেখ করেছেন নিজের নতুন জীবনলাভের কথা। তাঁর কথায়, “আমাকে নতুন জীবন দিয়েছেন ওই যুবক। উনি না থাকলে আমি হয়তো আমার আপনজনদের কাছে ফিরতেই পারতাম না”। এই গোটা ঘটানটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় ‘সুইগি ইন্ডিয়া’র তরফে। এই খবর দেখে আপ্লুত নেটিজেনরা। সকলের মন জয় করে নিয়েছেন ডেলিভারি বয় ম্রুনাল কিরদাত।
View this post on Instagram
প্রসঙ্গত, লকডাউনের সময় সকলের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে সুইগির মতো সংস্থা। এই নিয়ে প্রশংসিত হয়েছে অনেক। গত বছর দিওয়ালির সময় এক টুইটেরাত্তি সকলকে প্রতিশ্রুতি দেন যে তিনি প্রত্যেক সুইগি ডেলিভারি বয়ের হাতে মিষ্টির বাক্স তুলে দেবেন। এবার সুইগিরই এক ডেলিভারি বয় সকলের মন জয় করে নিলেন এই ঘটনার মাধ্যমে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার