বর্তমানে অনলাইন ফুড ডেলিভারীর সংস্থা গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সুইগি। বাড়ি থেকে বসে ফোনে অর্ডার দিলে ঘরের দরজায় খাবার এনে হাজির করছেন ডেলিভারি বয় অথবা গার্ল। ছেলে মেয়ে উভয়েই এই পেশায় নিজেদের নিযুক্ত করেছে।
তবে এবার মহিলাদের ঋতুকালীন ছুটি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো এই অনলাইন ফুড ডেলিভারী সংস্থা। বর্তমান সমাজে ঋতুস্রাব নিয়ে এখনও প্রচুর কুসংস্কার চলে আসছে। সমাজ যতই আধুনিক হোক না কেন একটা বড় অংশ আজও মহিলাদের এই ঋতুস্রাব নিয়ে কুসংস্কার ভোগেন।
ঋতুস্রাব একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে মহিলাদের আরো বেশি করে এই সময়ে সমর্থন জানানো উচিত মাসের এই নির্দিষ্ট দিনগুলিতে মহিলাদের পথে-ঘাটে রাস্তায় বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়।
আর তাই এই দিনগুলিতে ছুটি ঘোষণা করল সুইগী।
সমস্ত পক্ষ থেকে জানানো হয়েছে মহিলাদের কাজের জন্য সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সুইগির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ এই বিষয়ে সংবাদমাধ্যমে জানান ”ঋতু চলাকালীন পথেঘাটে বেরনোর সময় যে অস্বাচ্ছন্দ্য, মূলত সেই কারণেই বহু মহিলা ডেলিভারির কাজ করতে চান না। ঋতুকালীন চ্যালেঞ্জের মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়াতে আমরা দু’দিনের সবেতন ছুটি দেওয়ার কথা জানিয়েছি। আমাদের সমস্ত নিয়মিত মহিলা ডেলিভারি পার্টনাররাই এই ছুটি পাবেন।”
পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সকলের যানবাহনের ব্যবস্থা করবে সুইগী কোম্পানি নিজেই।সাইকেল হোক বা বাইক, প্রয়োজনমতো সমস্ত যানবাহনে কোম্পানি তাদের সরবরাহ করবে।
আগে মহিলারা সন্ধ্যা ছটা পর্যন্ত সুইগী তে কাজ করতে পারত। বর্তমানে মহিলারা খাবার ডেলিভারি করতে পারবেন।





