Okinawa এর নতুন অফার এর মাধ্যমে ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান মাত্র ২০০০ টাকায়

করোনা মহামারীতে বিশ্ব ছারখার। এই পরিস্থিতির জন্য অনেক মানুষই গণ পরিবহন বর্জন করেছেন। আর এই সময়ে Okinawa একটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার কোম্পানি ভারতে সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার R30 লঞ্চ করে দিয়েছে। কারণ করোনা মহামারীর পরিস্থিতিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ইলেকট্রিক স্কুটার। কোম্পানির দাবি অনুযায়ী একবার চার্জ দিলে এই স্কুটার সর্বাধিক ৬০ কিলোমিটার অবধি চালানো যেতে পারে। বিশেষজ্ঞদের মতে একটি লো স্পিড সেগমেন্টের স্কুটার হিসাবে বেশ ভালো একটি অপশন হিসেবে উঠে আসবে Okinawa R30। ৫৮,৯৯২ টাকা মূল্যের এই নতুন স্কুটারের বুকিং ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে।

কোন কোন ফিচার থাকছে এই নতুন ইলেকট্রিক স্কুটার এর তা একবার দেখে নেওয়া যাক—

একবার চার্জ দিলে চলবে ৬০ কিলোমিটার। এই স্কুটারে দেওয়া হয়েছে একটি ১.২৫ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে। এই ব্যাটারীতে ৬০ কিলোমিটার অব্দি মাইলেজ দিতে পারে এই নতুন স্কুটার। এই ব্যাটারি গ্রাহকরা বাইরে বের করতে পারবেন এবং প্রয়োজন পড়লে এক্সট্রা ব্যাটারি ক্যারিও করতে পারবেন। ব্যাটারির ওয়ারেন্টি দেওয়া হয়েছে ৩ বছরের।

ফিচার—

২৫০ ওয়াটের বিএলডিসি ইলেকট্রনিক মোটর দেওয়া হয়েছে এই স্কুটারে। ৩ বছরের অথবা ৩০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া রয়েছে এই মোটর এর উপরেও। অ্যালোয় হুইল দেওয়ার সাথে সাথে এই স্কুটারের সামনে ব্যবহার করা হয়েছে ডুয়েল টোন ফিনিশ। গ্রাহকরা পাঁচটি কালার অপশন পেয়ে যাবেন স্কুটারে – গ্লোসি রেড, মেটালিক অরেঞ্জ, সানরাইজ ইয়োলো, পার্ল হোয়াইট এবং সি গ্রীন। স্কুটারের দুটি চাকাতেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্কুটারের সামনে টেলিস্কোপিক ফোকর্স এবং পিছনে টুইন শক অবজারভার্স ব্যবহার করা হয়েছে।

নতুন অফার—

Okinawa নতুন ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে নিয়ে এসেছে নতুন অফার যাতে গ্রাহকরা মাত্র ২০০০ টাকা দিয়ে এই স্কুটার বুক করতে পারবেন। বাকি টাকা গ্রাহকরা পরবর্তীকালে পেমেন্ট করতে পারবেন। ইতিমধ্যেই স্কুটারের বুকিং শুরু হয়ে গেছে এবং মনে করা হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বেশ ভাল হবে এই স্কুটারটির ঘিরে। তাহলে আর দেরি কিসের যান এখনই বুক করুন এই নতুন ইলেকট্রিক স্কুটার।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment