কনের সাজে চলন্ত গাড়ির বনেটের উপর বসে ‘বিন্দাস’ ভিডিও শ্যুট, চরম বিপদের মুখে পড়লেন তরুণী

বর্তমানে প্রি-ওয়েডিং, ওয়েডিং ফটোশ্যুটের রমরমা। এটা এখন একটা ট্রেন্ড বলা যেতে পারে। এই ওয়েডিং ফটোশ্যুটকেই অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছে। বর-কনের সবথেকে বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখার জন্য কত কীই না করেন ফটোগ্রাফাররা।

আসলে ব্যাপারটা হচ্ছে, যে যত ভালোভাবে যত বেশি অভিনবত্ব দিয়ে ফটো তুলতে পারবেন, তিনিই সেরা। কারণ সেই ছবিই তো তত বেশি ভাইরাল হবে। এবার এই ভাইরাল হওয়ার চক্করে আর বেশি অভিনবত্ব আনতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন এক তরুণী।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা বর্নিকা চৌধুরি। গত ১৬ই মে ‘পাত্থর গির্জার’ সামনে বিয়ের সাজে একটি চলন্ত গাড়ির বনেটের উপর বসে ভিডিও শ্যুট করেছিলেন তিনি। এরপর সেই ভিডিও নানান সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তিনি।

মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। সেটি পুলিশেরও নজর এড়ায়নি। এরপরই বিপদে পড়েন বর্নিকা। তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে। আর অবশেষে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় ওই তরুণীকে।

https://twitter.com/RVKRao2/status/1660571577606635522?ref_src=twsrc%5Etfw

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও অনেকবার ট্র্যাফিকের নিয়ম ভেঙেছেন ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, এর আগে চন্দ্রশেখর আজাদ পার্কের কাছে বিনা হেলমেটে বাইকে বসে ভিডিও বানিয়েছিলেন তিনি।

ভিল লাইনস এসএইচও ভানু প্রতাপ জানিয়েছেন, গাড়ির বনেটের উপর বসে ভিডিও বানানোর জন্য ১৫ হাজার ৫০০ টাকা ও বাকি ঘটনার জন্য দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে বর্নিকাকে।

বলে রাখি, এর আগে অযোধ্যায় এক গাড়ির বনেটে বসে স্টান্ট করতে দেখা গিয়েছিল দুই মহিলাকে। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় গাড়ির মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

RELATED Articles