‘এই একটা কারণের জন্যই ঘাটাল থেকেই প্রার্থী হতে চেয়েছিলাম’, কী সেই কারণ? ভোটের প্রচারে মনের কথা জানালেন দেব

Dev at Ghatal: লোকসভা নির্বাচন নিয়ে এখন গোটা দেশে উত্তেজনা। আগামী ১৯ এপ্রিল রয়েছে লোকসভা ভোটের প্রথম দফার ভোট। ফলে সব রাজনৈতিক দলের মধ্যেই এই মুহূর্তে উত্তেজনা ও প্রস্তুতি তুঙ্গে। ভোট প্রচারে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না। ঘাটালেও মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব (Dev at Ghatal)

লোকসভা ভোটের প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না দেব। মিছিল, মিটিং থেকে জনসংযোগ সবটাই করছেন (Dev at Ghatal)। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তো আগেই মুখ খুলেছিলেন তিনি। এবার ভোটের আগে দলবদলুদের নিয়েও কটাক্ষ করলেন তৃণমূল নেতা। একই সঙ্গে এও জানান, কেন শুধুমাত্র ঘাটাল থেকেই প্রার্থী হতে চেয়েছিলেন তিনি।

ঘাটাল ছাড়া অন্য কোনও কেন্দ্র নয় কেন (Dev at Ghatal)?

গতকাল, সোমবার দাসপুরের কিছু এলাকায় নির্বাচনী প্রচারে যান দেব (Dev at Ghatal)। সেখান থেকেই তিনি দলবদলকারীদের তুমুল কটাক্ষ করেন। বলেন, “আপনারা সবাই দেখছেন ভোটের আগে সব দলবদল করছে। কেউ টিকিট পাওয়ার জন্য, কেউ টাকার জন্য, কেউ আবার নিজের ক্রিমিনাল কেস ঢাকার জন্য”।

এরপরই দেবের সংযোজন, “আমি রাজনীতি ছেড়ে যখন আবার রাজনীতিতে ফিরলাম, দিদিকে বলেছিলাম আমার টিকিট চাই না। দলের কর্মী হিসাবে কাজ করে নেব। সেই সময় দিদি আমাকে প্রশ্ন করেছিলেন, তোমার কি ঘাটালে অসুবিধা হচ্ছে? অন্য কোথাও থেকে দাঁড়াবে? আমি বলেছিলাম, আমি অন্য কোনও দল বা জায়গা থেকে দাঁড়াব না। ঘাটাল থেকেই লড়ব (Dev at Ghatal)। কারণ, এই কেন্দ্র গত ১০ বছরে যা দিয়েছে পরের জন্ম মনে রাখব। এই দশ বছরে এখানকার মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছেন। যা কখনও ভোলার নয়”।

এদিন প্রচারে গিয়ে দেব এও বলেন, “আমি টাকা রোজগার করতে আসিনি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। দেব পালিয়ে যাওয়ার ছেলে নয়। ঘাটাল মাস্টার প্ল্যান হবেই”(Dev at Ghatal)। শুধু তাই-ই নয়, এদিনের এই প্রচার সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগও করেন দেব।

প্রসঙ্গত, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই দেব জানিয়েছিলেন, তিনি সাংসদ পদ ছাড়তে চান। এমনকি, রাজনীতি থেকেও অব্যাহতি চেয়েছিলেন তিনি। সংসদে তাঁর শেষ দিন, এমনও ঘোষণা করেছিলেন। তবে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি (Dev at Ghatal)। দেবকে বলতেও শোনা গিয়েছিল, “আমি রাজনীতি ছাড়লেও, রাজনীতি আমাকে ছাড়তে চায় না”।

RELATED Articles