বাথরুমে পড়ে ছিল সদ্যোজাত শিশু, মুখে করে নিয়ে চলে গেল কুকুর, চরম গাফিলতির নজির সরকারি হাসপাতালে

নানান সরকারি হাসপাতালে মাঝেমধ্যেই নানান গাফিলতির খবর সামনে আসে। কোথাও ঠিকঠাক পরিষেবা না দেওয়ার অভিযোগ তো কোথাও আবার গাফিলতির অভিযোগ ওঠে। এবার এমনই এক অভিযোগ উঠল সরকারি হাসপাতালে। বাথরুমে পড়ে থাকা সদ্যোজাতকে মুখে করে নিয়ে চলে গেল কুকুর, এমনই দ্রশ্য ধরা পড়ল হাসপাতালে।

এমন ভয়ানক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে। জনা গিয়েছে, গতকাল, সোমবার রাতে সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের এক প্রসূতি পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রসূতির ইউরিন টেস্টের কথা বলেন বলে জানান পরিবার। ইউরিন সংগ্রহের জন্য প্রসূতি মা বাথরুমে যান।

সেখানেই ঘটে এক ঘটনা। বাথরুমেই অপরিণত শিশুর জন্ম দেন ওই প্রসূতি মা। তড়িঘড়ি হাসপাতালের কর্তব্যরত নার্সদের ডাকেন প্রসূতির পরিবার। কিন্তু নার্সরা পৌঁছতে অনেক দেরি করে বলে পরিবারের অভিযোগ। পরে মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও বাথরুমেই পড়ে থাকে সদ্যোজাত। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুকে দেখতে গেলে দেখা যায় সেখানে শিশুটি আর নেই।

তা দেখে বিচলিত হয়ে পড়ে পরিবারের লোকজন। সেই সময় দেখা যায়, একটি কুকুর ওই সদ্যোজাত শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখার পো কান্নায় ভেঙে পড়ে পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় বচসা। এমন খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ।

আরও পড়ুনঃ লিফটে নাবালিকাকে একা পেয়ে বারবার খারাপভাবে স্পর্শ, ছোট্ট মেয়েটিকে শ্লীলতাহানির অভিযোগ আবাসনের দাদুর বিরুদ্ধে 

এসবের মধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ওই প্রসূতি মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে সোনামুখী গ্রামীণ হাসপাতালের কর্তৃপক্ষ। এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও হাসপাতাল কর্মীদের গাফিলতি নিয়ে উঠেছে প্রশ্ন। হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন। যারা এদিন রাতে ডিউটিতে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

RELATED Articles