বিয়ের পরেও প্রাক্তনের সঙ্গে শারী*রিক সম্পর্ক স্থাপনের অভিযোগ! জোরদার বিতর্কের মাঝেই এল সুখবর! কন্যাসন্তানের বাবা হলেন প্রেতকথা-র গৌরব তপাদার!

সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় রয়েছেন ‘প্রেতকথা’ খ্যাত গৌরব তপাদার। প্রাক্তন প্রেমিকাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের কারণে তাঁকে নিয়ে নানা ধরনের ট্রোল ও সমালোচনা চলছে। তবে এই সব বিতর্কের মাঝেই তাঁর পরিবারে এসেছে নতুন সুখবর। গৌরব এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার কোল আলো করে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান।

একটি ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে প্রথম এই সুখবর প্রকাশ্যে আসে। সেখানে জানানো হয়, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। খবর সামনে আসতেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরিয়ে দেন গৌরব ও প্রিয়াঙ্কাকে। কঠিন সময়ের মধ্যেও এই খুশির মুহূর্ত তাঁদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কয়েক দিন আগেই গৌরব এবং প্রিয়াঙ্কা ফেসবুক লাইভে এসে চলমান বিতর্ক নিয়ে কথা বলেছিলেন। সেই সময় তাঁরা জানান, প্রিয়াঙ্কার গর্ভাবস্থার শেষ পর্যায়ে অযথা ট্রোল ও কটাক্ষ মানসিকভাবে তাঁকে ভীষণ চাপে ফেলছিল। তাই সকলের কাছে মানবিক হওয়ার আবেদনও করেছিলেন তাঁরা।

এই বিতর্কের সূত্রপাত হয় প্রিয়াঙ্কার একটি ফেসবুক পোস্টকে ঘিরে। এরপর গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা তাঁদের কিছু ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে আনেন। সেই ঘটনার পর সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট, পাল্টা পোস্ট এবং বিভিন্ন আলোচনার ঝড় ওঠে। পরে গৌরবও একটি পোস্টে নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি নিয়ে তাঁর স্ত্রী তাঁকে ক্ষমা করে দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘দেহ’ব্যবসায়ী’ কুরুচিকর কটাক্ষের মুখে শ্বেতা ভট্টাচার্য! এমন নোংরা মন্তব্যের কড়া জবাব দিলেন রুবেল পত্নী!

একসময় অন্তরার সঙ্গে সম্পর্কের জন্যও সামাজিক মাধ্যমে পরিচিত ছিলেন গৌরব। পরে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর নৃত্যশিল্পী প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর পরিচয় ও বিয়ে হয়। ২০২৫ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য। কন্যা সন্তানের বাবা হলেন গৌরব তাপাদার! এই আনন্দের খবরে অনুরাগীরাও তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর