WB Election 2021:’ মনিরুল একটা ক্রিমিন্যাল, ওকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছি’, মনিরুলকে বেলাগাম আক্রমণ হুমায়ুনের

তিনি ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা। পরে দল থেকে বেরিয়ে যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু সেখানেও টিকিট না পেয়ে বীরভূমের লাভপুরে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন মনিরুল ইসলাম। আজ, মঙ্গলবার, আমোদপুরে ভোট প্রচারে এসে এবার মনিরুলকেই তীব্র বাক্যবাণে শানালেন ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। লাভপুরে মনিরুল খুব একটা দুর্বল প্রার্থী নয় । সে যে তৃণমূলকে বেশ ভালোই কায়দা করবে, এমনটাই মনে পড়ছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-জগাই-মাধাই-গদাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে! বিজেপির পরিকল্পনা হিন্দু-মুসলিম দাঙ্গা, জিয়াগঞ্জে মমতা

রাজ্যের প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির আমোদপুরের সভায় আজ বলেন, “মনিরুল ইসলাম একটা ক্রিমিন্যাল। ওকে আমি ধরেছিলাম। প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। স্বীকারও করেছিল অনেক কিছু। কোমরে দড়ি দিয়ে ঘুরিয়েছিলাম। ও নিজেই বলে, পায়ের তলে ৩ জনকে পিষে মেরেছে ৷ মানুষ ২৯ তারিখে বুঝিয়ে দেবে”৷

মনিরুল ইসলাম বলেন, “আমি ২০১০ সালে একবার গ্রেফতার হয়েছিলাম। তখন হুমায়ুন কবির এসপি ছিলেন। আর আমাকে বামেরা ফাঁসিয়েছিল। লাভপুরের বুকে আমাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা আমার বা লাভপুরের মানুষের জানা নেই। যতই হুমায়ুন কবির প্রচারে আসুক, তৃণমূল লাভপুরে এবার স্বাধীনতার ইতিহাসের পর সর্বোচ্চ ভোটে হারবে”।

আরও পড়ুন-“যেনতেন প্রকারেণ বাংলা দখল করতে হবে! তার পরই লকডাউন করবে ওঁরা”, কেন্দ্রকে বিঁধে দাবি অভিষেকের

আবার বীরভূমের ফলাফল নিয়ে হুমায়ুন কবির বলেন, “১-২ সিটের বেশি বিজেপি পাবে না”। এরই পাশাপাশি গতকাল বীরভূমে ভারতী ঘোষ এর উপর আক্রমনের ঘটনায় তিনি নিন্দাও করেন তিনি। বলেন, “গ্রামের মানুষ এমনি কিছু করে না। কোনও উস্কানিমূলক বক্তব্য ভারতী রেখেছিলেন কিনা সেটা আগে দেখা দরকার” ৷

আরও অন্যান্য খবর