উত্তরপ্রদেশের মোরাদাবাদে সম্প্রতি এই ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পেশায় নিরাপত্তারক্ষী মহম্মদ সামির একটি গাড়ির মধ্যে নিজের স্ত্রী পেশায় শিক্ষিকা নূর আফসাকে অপর এক যুবকের সঙ্গে দেখতে পান। স্ত্রীকে হাতেনাতে ধরতে তিনি গাড়ির বনেটে ঝাঁপ দেন। এরপর প্রায় ১ কিলোমিটার দূর পর্যন্ত ৮০-৯০ কিলোমিটার গতিতে চলন্ত গাড়ির বনেটে ঝুলে থাকেন।
গাড়িটি চালাচ্ছিলেন নজরুল হাসান নামে এক ব্যক্তি, যিনি পেশায় একজন গাড়ি চালক। তিনি প্রথমে গাড়ি থামাতে অস্বীকার করেন। অবশেষে সামিরের সাহসিকতায় গাড়ি থামাতে বাধ্য হন। এই ঘটনাটি আশেপাশের লোকজনের নজর কাড়ে, এবং মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিও।
এই ঘটনার ফলে রাস্তার মাঝে যানজট সৃষ্টি হয়। সামির থানায় অভিযোগ দায়ের করেন, এবং নজরুল হাসানকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, মোরাদাবাদের এসপি রণবিজয় সিংহ পুরো বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি! কবে থেকে? কত টাকা বৃদ্ধি পাবে বেতন?
অন্য দিকে সমাজমাধ্যমে ভিডিয়োটি ভাইরালহওয়ায় তাকে কেন্দ্র করে হইচই পড়েছে। বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে ভিডিওটির মাধ্যমে । মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। আবার অন্যদিকে অনেকেই সমালোচনা করেছেন। তবে ভিডিয়োটি দেখে বিপজ্জনক ভাবে গা়ড়ি চালানোর জন্য হাসানের শাস্তির দাবিতে আওয়াজ তুলেছেন অনেকেই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার