ফের ভূমিকম্প। জারি সুনামির সতর্কতা৷

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। গত ২৪ শে জুনও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ইন্দোনেশিয়ায়। এরপর ফের রবিবার রিখটার স্কেলে প্রায় ৭ এর ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া।

 

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে ২৪ কিমি নীচে এই কম্পণের উৎপত্তি হয়েছে৷ উত্তর সুলোিয়েসি এবং উত্তর মালুকুর মাঝে মোলুক্কা সমুদ্রে এই কম্পণের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে৷

রিখটাল স্কেলে এই কম্পণের তীব্রতা প্রায় ৭ হওয়ায় ইন্দোনেশিয়ায় জারি করা হয়েছে সুনামি সতর্কবার্তা। উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লোকজনদের৷ নিষেধ রয়েছে সমুদ্রে নামতেও কিংবা মাছ ধরতে যেতেও৷ ভূমিকম্পে সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও অবধি পাওয়া যায়নি৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর