গত ২২ জুলাই ভারত সফল ভাবে উৎক্ষেপণ করেছে চন্দ্রযান – ২ এর। দুপুর ২ টো বেজে ৪৩ মিনিট নাগাদ পৃথিবী ছেড়ে মহাশূন্যের দিকে চন্দ্রযান – ২ কে নিয়ে উড় যায় জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি ওরফে ‘বাহুবলী’। আর এই ‘বাহুবলী’ কে দেখেই আকাশে ইউএফও দেখার ঘটনা রটে যায় অস্ট্রেলিয়ায়।
ভারতে যখন দুপুর ২ টো বেজে ৪৩ তখন অস্ট্রেলিয়ায় সন্ধ্যে ৭:৩০ টা বাজে। সেসময় হঠাৎই আকাশে একটি অদ্ভুত অস্বাভাবিক আলো দেখতে পান অস্ট্রেলিয়ায় নর্দান টেরেটোরি এবং কুইনসল্যান্ডের বাসিন্দারা৷ এবং রটে যায় যে অস্ট্রেলিয়ার আকাশে দেখা গিয়েছে ইউএফও।






