করোনার জেরে বিশ্বের সর্বাধিক আক্রান্তের তালিকায় এতদিন শীর্ষে অবস্থান করছিল আমেরিকা। এবার সেই দেশই হয়ে উঠল সাক্ষাৎ মৃত্যুপুরী! জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত ৮টার মধ্যে মৃত্যু হয়েছে ১৪৮০ জনের।
গোটা বিশ্বে করোনার কারণে বহু মৃত্যু হলেও, মাত্র ২৪ ঘণ্টায় এই হারে মৃত্যু আর কোথাও হয়নি। এমনকি ইউরোপের মৃত্যুপুরী ইটালিতেও চব্বিশ ঘন্টায় সর্বাধিক ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে গোটা আমেরিকা জুড়েই হুহু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণের ফলে আক্রান্তের সংখ্যা। এ যাবৎ আক্রান্ত ২লক্ষ ৭৭ হাজার ১৬১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৭হাজার ৩৯২ জনের। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী নিউইয়র্কের। মোট আক্রান্তের এক চতুর্থাংশ এই শহরেরই। শুক্রবার নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, “আরও খারাপের মোকাবিলা করার জন্যে সতর্ক থাকতে হবে এই শহরকে।”
শুধু নিউ ইয়র্ক শহরেই শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬২ জনের। ব্লাসিও এই পরিসংখ্যান দেখে বলেন, ” অনেকেই বলাবলি করছেন, প্রস্তুতির জন্যে আর মাত্র এক সপ্তাহ রয়েছে। আমার সব দেখে শুনে মনে হচ্ছ, এক দিন রয়েছে আর হাতে।”





