‘মাস্ক পড়লেই আর করোনা হবে না’- এমন ধারণা ভুল বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সংক্রমন যেভাবে বেড়ে চলেছে সেখানে মানুষের ২টো জিনিসের চাহিদা তুঙ্গে। ১)স্যানিটাইজার
২) মাস্ক। করোনার জন্য এখন বাজারে মাস্কের চাহিদা অনেক বেড়ে গেছে, আবার বেশিরভাগ জায়গায় মাস্ক পাওয়াও যাচ্ছে না। কোথাও কোথাও এন ৯৫ মাস্ক নিয়ে শুরু হয়েছে কালোবাজারিও।

যদিও মাস্ক পরলেই যে করোনার হাত থেকে মুক্তি পাওয়া যায়, এমন ধারণাকে নস্যাৎ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, মাস্ক পরলেই করোনায় আক্রান্ত হবেন না, এমন ধারণা ভুল। তবে মাস্কের ব্যবহার আক্রান্তদের শরীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা একটু হলেও কমায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন প্রকল্পের এগজিকিউটিভ ডিরেক্টর ড. মাইক রায়ান জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে সকলের এখন একটাই কর্তব্য। নিজেদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখা অর্থাৎ সোশ্যাল ডিস্টানসিং মেনে চলা। তবে সেটা যে সব সময় সম্ভব নয়, সেটাও মেনে নিয়েছেন তিনি। কারণ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে আমাদের বাজারে যেতেই হয় কিংবা টাকার ক্ষেত্রে ব্যাংকে যেতে হয়, এই সময় বিশাল জমায়েত হয় এবং সামাজিক দূরত্ব নীতি লঙ্ঘন করে হয়।

তবে এন ৯৫-এর মতো বিশেষ মাস্ক শুধুমাত্র চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে যুক্তদেরই ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রায়ান জানিয়েছেন, কম বয়সীদের ক্ষেত্রে করোনার সংক্রমণের উপসর্গ দু-তিন সপ্তাহ ধরে থাকা কাশি বা জ্বর।  তবে প্রবীণরা করোনায় আক্রান্ত হলে নিউমোনিয়ার মতো উপস্বর্গ দেখা দিতে পারে। যা সঠিক সময় ধরে না পড়লে মানুষের মৃত্যুও অবধি হতে পারে।

RELATED Articles

Leave a Comment