দেশকে বাঁচাতে আত্মত্যাগ! রাশিয়াকে আটকানোর জন্য নিজের জীবনের পরোয়া না করেই বোমা দিয়ে সেতু ওড়ালেন ইউক্রেন জওয়ান

চলছে ইউক্রেন-রাশিয়া সংঘাত। এই আবহে রাশিয়ান সইন্য ট্যাঙ্কগুলি যাতে দেশের ভেতরে না ঢুকতে পারে, এই কারণে একটি সেতু বোমা দিয়ে উড়িয়ে দিলেন ইউক্রেনের কর্মকর্তারা। এই কাজ করার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন ইউক্রেনের এক মেরিন সৈন্য।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ান বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন খেরসন অঞ্চলের হেনিচেস্ক সেতুতে ছিলেন ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচ। এই সেতুটি ক্রিমিয়া থেকে ইউক্রেনে প্রবেশের একাধিক পয়েন্টের মধ্যে একটি। এই ক্রিমিয়াকে ২০১৪ সালে নিজেদের দেশের সঙ্গে সংযুক্ত করে রাশিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের দিকে অগ্রসর হতে থাকা রাশিয়ান ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনীয় বাহিনী একটি সেতু উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, “অন্যান্য সৈন্যদের সঙ্গে ভিটালি যোগাযোগ করে বলেন যে তিনি সেতুটি উড়িয়ে দিতে চলেছেন, আর এর পরপরই, একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়”।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচের।  তিনি নিজের শরীরের মধ্যে বোমা বেঁধে ওই সেতুটি উড়িয়েছেন।

https://twitter.com/EmineDzheppar/status/1497171426968850432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497171426968850432%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fworld%2Frussia-ukraine-war-a-ukrainian-soldier-single-handedly-blew-up-a-bridge_422870.html

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কথায়, ভলোদিমিরোভিচের পদক্ষেপ “শত্রুদের অগ্রগতি” ধীর করতে সাহায্য করেছে এবং তার সহকর্মীদের ফের দলবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। বাহিনীর তরফে আরও বলা হয় যে তারা ভোলোদিমিরোভিচকে মরণোত্তর সম্মানে ভূষিত করার পরিকল্পনা করছে। ইউক্রেনের বিদেশ দপ্তরের উপমন্ত্রীও তার কাজকে “বীরত্বপূর্ণ” বলে অভিহিত করেছেন।

RELATED Articles