করোনা ভাইরাসের টিকার জন্য এখন গোটা বিশ্ব মুকিয়ে রয়েছে। এরই মধ্যে ফাইজার বায়োএনটেজকের মিলিত প্রচেষ্টায় তৈরি টিকাকে অনুমোদন দিয়েছিল ব্রিটেন। কিন্তু তাতে দেখা যায় বিপত্তি। এই টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এবার এই একই ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রেও।
ফাইজারের টিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিও এই টিকার আগমনের কথা স্বীকার করেছেন। জানা যাচ্ছে, বিশ্বের তাবড় তাবড় দেশগুলি এই টিকার ডোজ দ্রুত বুক করে নিচ্ছেন। তাতে বাকী দেশগুলির যা হয় হোক। কিন্তু খবর পাওয়া গেল, দুই মার্কিন স্বেচ্ছাসেবক ফাইজারের টিকা নিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। এঁদের মধ্যে একজন মধ্যবয়সী মহিলা, যার অ্যালার্জির কোনও ইতিহাস নেই, এই টিকা নেওয়ার ১০ মিনিটের মধ্যে তাঁর শরীরে মারাত্মক অ্যালার্জি দেখা দিয়েছে।
খবর মিলেছে, আলাস্কার এক স্বাস্থ্যকর্মীরও এই টিকা নেওয়ার পর তাঁর শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। মধ্যবয়সী ওই মহিলার টিকা নেওয়ার পর গোটা মুখে ও শরীরে অ্যালার্জিতে ভরে যায়, শুরু হট শ্বাসকষ্ট ও বেড়ে যায় হৃদস্পন্দন। মহিলাকে দুই রাত হাসপাতালে থাকতে হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যান্যরা যারা এই টিকা নিয়েছেন, তাদেরও টিকা নেওয়ার ১০ মিনিটের মধ্যে চোখ মুখ ফুলে যায়, গলা চুলকানি শুরু হয়, কিন্তু জানা গিয়েছে ঘণ্টাখানেকের মধ্যে তারা আবার সুস্থ হয়ে যান।
এই আগেই ব্রিটেন মেডিক্যাল রেগুলেটর দাবী করেছিলেন যে, যে সমস্ত ব্যক্তির কোনও ওষুধে বা খাবারে গুরুতর অ্যালার্জি রয়েছে, তাদের এই ফাইজারের টিকা না নেওয়াই ভালো। এখন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও জানিয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, এমন কোনও আমেরিকানেরই এই টিকা নেওয়া উচিত নয়। কিন্তু এবার প্রশ্ন উঠছে, আলাস্কার ওই স্বেচ্ছাসেবকের তো কোনও অ্যালার্জির ইতিহাস ছিল না, তবে তাঁর কেন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিল?





